
মোঃ বিল্লাল হোসেন
ক্রাইম রিপোর্টার | আমার সকাল ২৪
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মনোহর গ্রামে নকল দুধ তৈরির একটি কারখানায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা অলোকেশ রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেক্সনা খানম উপস্থিত ছিলেন। এসময় নকল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়।
জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বাড়িতে নকল দুধ তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ৫ জনের মধ্যে কয়েকজনকে ১ বছর করে এবং একজনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।