কেশবপুরে খালার বাড়ি যাওয়ার পথে গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

কেশবপুরে খালার বাড়ি যাওয়ার পথে গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু
মো. বিল্লাল হোসেন
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
যশোর
যশোরের কেশবপুরে মায়ের সঙ্গে ভ্যানে করে খালার বাড়ি যাওয়ার পথে গাছের ডাল পড়ে ফাতেমা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামের ইনসানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ফাতেমা খাতুন মনিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের হাসান আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে ভ্যানে করে যাওয়ার সময় হঠাৎ গাছের একটি ডাল ভেঙে শিশুটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের মাতম।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।