
মোঃবিল্লাল হোসেন
ক্রাইম রিপোর্টার
যশোরের কেশবপুর উপজেলায় অনলাইন ক্যাসিনো জুয়ার কারণে মানসিক চাপে পড়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (৯ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোঃ আজিম হোসেন (২৫)। তিনি ওই গ্রামের জলিল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়,
আজিম হোসেন দীর্ঘদিন ধরে অনলাইন ক্যাসিনো জুয়ার সাথে জড়িয়ে পড়েছিলেন। এতে তিনি আর্থিক ও মানসিক চাপে ভুগছিলেন।
ধারণা করা হচ্ছে, ওই চাপ সহ্য করতে না পেরে তিনি নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত নামিয়ে আনলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।