কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ বগুড়ার দুই মাদক কারবারি গ্রেপ্তার

, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Sunday, October 4, 2026,
কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ বগুড়ার দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ বগুড়ার দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ বগুড়ার দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ রফিকুল ইসলাম
কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ বগুড়ার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার দ্বিতীয় শেখ হাসিনা ধরলা সেতু চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া এলাকার বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মণ্ডল (৩৩)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কেশবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক, ব্যাগে মিলল কাটার সরঞ্জাম কেশবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক, ব্যাগে মিলল কাটার সরঞ্জাম

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে দ্বিতীয় শেখ হাসিনা ধরলা সেতু চেকপোস্ট এলাকায় অবস্থান নেয় ফুলবাড়ী থানা-পুলিশের একটি দল। এ সময় একটি মোটরসাইকেল চেকপোস্টে পৌঁছালে পুলিশ তল্লাশি চালায়। পরে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর কাছ থেকে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উদ্ধার করা গাঁজা ও জব্দ করা মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত