1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
কাদিয়ানী ও শিয়া মতবাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ লালাবাজারে রাস্তার বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস রুমমেটদের ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া যুক্তরাজ্যপ্রবাসী যুবকের কাছে পাঠানোর অভিযোগ, ইবি ছাত্রীকে ঘিরে তদন্তের আভাস প্রেমিকার বিয়ের দিন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য নলছিটিতে দুই মোবাইল চুরির অভিযোগে কিশোর আটক, পুলিশের কাছে সোপর্দ নলছিটিতে প্রথমবারের মতো যাত্রা শুরু করছে বাবরের দৃঢ়তায় ৪৯ বছরের অপেক্ষার অবসান, বিদেশের মাটিতে পাকিস্তানের টেস্ট জয় ২০২৮ যুব বিশ্বকাপ লক্ষ্য, রাজশাহীতে ৩০ ক্রিকেটার নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের নতুন ক্যাম্প বাংলাদেশ ম্যাচ নিয়ে রোমাঞ্চিত হ্যাজলউড, ‘অনেক অচেনার মুখোমুখি হতে যাচ্ছি’ ওয়াসিম-ইমরানের রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে সেঞ্চুরির রহস্য জানালেন মিরাজ নতুন বিশ্বরেকর্ড গড়লেন বাটলার এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তান সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ডের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা চীনের, ড্রোন রপ্তানিতে নিয়ন্ত্রণসহ নতুন নিষেধাজ্ঞা অভ্যুত্থানের পর প্রথম সরকারি সফরে থাইল্যান্ডে মিন অং হ্লাইং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সতর্ক দক্ষিণ কোরিয়া ও জাপান থাইল্যান্ডের স্কুলে শিক্ষকের ওপর গুলি, নিহত শিক্ষক ও হামলাকারী শিক্ষার্থী বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় ৭ শ্রমিক নিহত, আহত ১৭ ২৯ কোটি টাকা আত্মসাৎ: জিপিওর সহকারী পোস্টমাস্টারের ৫ বছরের কারাদণ্ড বিএনপি নেতাকে বাঁচাতে গিয়ে বুকে গুলি খেলেন সহযোগী সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ হাতিয়ায় সাপে কাটা রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি স্নেক ভেনম সরবরাহ ওভারটেক করতে গিয়ে সড়কে ঝরল যুবকের প্রাণ গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চার বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ নবগঠিত প্রাথমিক শিক্ষক সমিতির কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, বন্ধ চলাচল আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিমনগর দাড়ির ওপর প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি রায়পুরে শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, স্বাস্থ্যসেবায় নতুন আশার বার্তা রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: সৎ শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগে মানববন্ধন সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন নাসিম হোসাইন সিলেটে ১৮৭ একর আয়তনের নতুন বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার ঘোষণাসিলেটে ১৮৭ একর আয়তনের নতুন বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার ঘোষণা বারবার দুর্ঘটনা ঘটলেও লাগামহীন বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনা: খুঁটিবিহীন লাইন ও মানহীন তার সংস্কারের দাবিতে ৭০ পরিবারের মানববন্ধন বোচাগঞ্জে সমম্বিত সাংস্কৃতিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির বিজয় মিছিল

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

জুবায়ের খান প্রান্ত
  • আপলোডের সময় : Thursday, March 5, 2026,
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

জুবায়ের খান প্রান্ত
স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়-এ এক কর্মচারীর ছুরিকাঘাতে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যানের কক্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, বেতন সংক্রান্ত মতবিরোধ ও অন্য বিভাগে বদলিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলু ওই শিক্ষিকার ওপর হামলা চালান। এ সময় তিনি আসমা সাদিয়া রুনার গলায় ছুরিকাঘাত করেন। পরে অভিযুক্ত ফজলু নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম গণমাধ্যমকে জানান, হাসপাতালে আনার সময় ওই শিক্ষিকা জীবিত ছিলেন। তবে চিকিৎসা শুরু করার কিছুক্ষণ পরই তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় আনা অপর ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ছুরিকাঘাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

প্রশাসন ও পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper