1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কুষ্টিয়ায় জাল কাগজে রেলওয়ের জলাশয় দখলের চেষ্টা, রেলওয়ের জরুরি নিষেধাজ্ঞায় ভরাট কাজ বন্ধ - আমার সকাল ২৪ |
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| বিকাল ৪:১৮|
ব্রেকিং নিউজ:
আখাউড়া ও বিজয়নগরে বিজিবির অভিযানে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ সুনামগঞ্জের ১২ উপজেলায় সিনিয়র সিভিল জজ আদালত স্থাপনের উদ্যোগ আশুগঞ্জে ২০ কেজি গাঁজা ও ২০০ বোতল স্কফ সিরাপ উদ্ধার, পিকআপসহ গ্রেফতার ২ নওগাঁর মান্দায় বাসচাপায় কারারক্ষী নিহত রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বোয়ালমারীতে ইয়াবা, ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন: বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা নোয়াখালী জেলা বিএনপি মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা” নিজ অর্থায়নে পার্বতীপুরে মহান বিজয় দিবসের আয়োজন ফুলবাড়ীতে শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত ছাতকে আবাহনী স্পোর্টিং ক্লাবের ২০তম মহান বিজয় দিবস উদযাপন বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত আখাউড়ায় স্ত্রী হত্যা: স্বামী পলাতক বান্দরবানে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানে তিন আওয়ামী লীগ নেতা আটক ওসমান হাদির অবস্থা স্থিতিশীল, আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে পাঁচবিবিতে মহান বিজয় দিবস-২৫ উদযাপন স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করবে দেশবাসী: মির্জা ফখরুল জামায়াতের যুব শাখার বিজয় ম্যারাথন অক্ষরের অসুস্থতায় দুই বছর পর ভারতীয় দলে শাহবাজ এক যুগ ধরে ঝুঁকিপূর্ণ নারানদিয়া সেতু, চরম আতঙ্কে হাজারো মানুষ প্রথমবারের মতো সিআইপি নির্বাচিত হলেন মাইনুল ইসলাম বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে চলাচলের পরামর্শ: ডিএমপি ট্রাফিক নির্দেশনা ফরিদপুর-৪ হবে শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ: শহিদুল ইসলাম বাবুল শীতে ত্বকের যত্ন: প্রাকৃতিক উপায়ে রুক্ষতা দূর করার সহজ উপায় স্বাধীনতার পূর্বের শত্রুরাই পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল — বিএফইউজে সভাপতি নাজিরপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু কন্যাসন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্বামীর নির্মম নির্যাতনের শিকার নারী সৌদিতে আইনভঙ্গের অভিযোগে ১৯ হাজারেরও বেশি প্রবাসী গ্রেপ্তার পার্বতীপুরে মসজিদ উন্নয়নে সিমেন্ট প্রদান হোয়াইক্যংয়ের নয়াপাড়া বটতলিতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ: ধারালো অস্ত্র আঘাতে যুবক গুরুতর আহত মুন্সীগঞ্জে ই’য়া’বা’সহ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে জামায়াতের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত আমতলীতে উপজেলা প্রশাসনের নামে বিজয় দিবসের চাঁদা আদায়ের অভিযোগ সিংড়ায় বিএনপির বিক্ষোভ: ওসমান হাদীকে হত্যা চেষ্টা প্রতিবাদ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেতাগীতে আলোচনা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাইক দুর্ঘটনায় আহত লোহাগাড়ার যুবকের মৃত্যু বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ

কুষ্টিয়ায় জাল কাগজে রেলওয়ের জলাশয় দখলের চেষ্টা, রেলওয়ের জরুরি নিষেধাজ্ঞায় ভরাট কাজ বন্ধ

রফিক বিশ্বাস
  • আপলোডের সময় : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
কুষ্টিয়ায় জাল কাগজে রেলওয়ের জলাশয় দখলের চেষ্টা, রেলওয়ের জরুরি নিষেধাজ্ঞায় ভরাট কাজ বন্ধ
কুষ্টিয়ায় জাল কাগজে রেলওয়ের জলাশয় দখলের চেষ্টা, রেলওয়ের জরুরি নিষেধাজ্ঞায় ভরাট কাজ বন্ধ

কুষ্টিয়ায় জাল কাগজে রেলওয়ের জলাশয় দখলের চেষ্টা, রেলওয়ের জরুরি নিষেধাজ্ঞায় ভরাট কাজ বন্ধ

রফিক বিশ্বাস, কুষ্টিয়া

কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনের উত্তর পাশে রেললাইনের পূর্বাংশে ময়না গাড়ি রেলগেট সংলগ্ন এলাকায় একটি প্রভাবশালী চক্র জাল কাগজ–পত্র তৈরি করে রাতের অন্ধকারে রেলওয়ের জলাশয় ভরাটের মাধ্যমে অবৈধ দখলের চেষ্টা চালাচ্ছে। রেলওয়ের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে জলাশয় ভরাটের চেষ্টা চললেও উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি নির্দেশে ভরাট কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রেলওয়ের লিখিত অভিযোগ

বাংলাদেশ রেলওয়ের ফিল্ড কানুনগো মোঃ রাজীবুজ্জামান গত ২৫ নভেম্বর মিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, আটজন স্থানীয় ব্যক্তি—
১) মোঃ আঃ সামাদ
২) মোঃ মাসুদ
৩) মোঃ লিটন
৪) মোঃ ফরজ
৫) মোঃ জসিম
৬) আহম্মোদ
৭) মোঃ শিবলু
৮) মোঃ মামুন

অনুমতি ছাড়া ও জাল কাগজ দেখিয়ে জলাশয়ে বালি ফেলে ভরাট কাজ শুরু করেন। রেল কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেও তারা নির্দেশ অমান্য করে ভরাট অব্যাহত রাখেন।

রেলওয়ের জরুরি নিষেধাজ্ঞা

২৪ নভেম্বর পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কার্যালয় থেকে স্মারক নং—ল্যান্ড/পাকশী/সীমানা নির্ধারণ/২০২২/৪৩৫ এর মাধ্যমে জরুরি নির্দেশ জারি করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়—জলাশয় ও সংলগ্ন রেলভূমির রেকর্ড সংশোধন ও সীমানা নির্ধারণের কাজ চলমান। সীমানা নির্ধারণ শেষ না হওয়া পর্যন্ত যেকোনো ভরাট বা স্থাপনা নির্মাণ কঠোরভাবে নিষিদ্ধ। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও দায়ভার বহন করতে হবে।

নির্দেশনার কপি জেলা প্রশাসক, রেলওয়ের প্রধান ভূমি কর্মকর্তা, বিভাগীয় ব্যবস্থাপক, আরএনবি, মিরপুর ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), মিরপুর থানা এবং পোড়াদহ রেলওয়ে থানায় পাঠানো হয়।

জলাশয়ের অবস্থান (তফসিল)

  • মৌজা: কাটদহ (জে.এল ১১০)

  • খতিয়ান: ৪৩৯

  • সি.এস দাগ: ১৭৯, ৭৮৮ (অংশ)

  • পরিমাণ: ২৮,০০০ বর্গফুট (০.৪৬২৭ একর)

যোগসাজশ ও দখলের অভিযোগ

স্থানীয়রা অভিযোগ করেন, কিছু অসাধু রেলকর্মচারীর সহযোগিতা ছাড়া এমন দখল সম্ভব নয়। তারা জানান, রাতের বেলায় ডাম্পার ও ট্রাক দিয়ে মাটি ফেলা হচ্ছিল। পোড়াদহ বাজারের এক ব্যবসায়ী বলেন—রেললাইনের এত কাছে ভরাট করে স্থাপনা নির্মাণ করলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

রেলওয়ের পশ্চিম জোনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন—“অবৈধ দখলকারীদের বিরুদ্ধে দ্রুত অভিযান হবে। রেলভূমি রক্ষায় এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের অবস্থান

মিরপুর থানার ওসি জানান—“রেলওয়ের অভিযোগ পাওয়ার পরই ভরাট কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ জলাশয় ভরাট করতে পারবে না।”

স্থানীয়দের দাবি

স্থানীয়রা মনে করেন, জরুরি নিষেধাজ্ঞা সাময়িক সমাধান হলেও স্থায়ী সমাধানের জন্য দ্রুত অভিযান চালানো জরুরি। তারা রেলওয়েকে

  • ঘটনাস্থল পরিদর্শন,

  • সীমানা নির্ধারণ দ্রুত সম্পন্ন করা,

  • জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ

এই তিন দাবিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

জনগণের দাবি—অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হোক, রেলভূমি ও পরিবেশ রক্ষায় রেলওয়ে যেন এবার শক্ত অবস্থান বজায় রাখে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2025 Amar Sokal 24