1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কুশিয়ারায় ফেরিঘাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমএ মালিক - আমার সকাল ২৪ |
২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| দুপুর ২:২৪|
ব্রেকিং নিউজ:
বাতিরকান্দিতে বাচ্চু মিয়াকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন তারাগঞ্জে নিখোঁজ ইলেকট্রিশিয়ানের মরদেহ আলু ক্ষেত থেকে উদ্ধার যশোরসহ ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫.৮৬ কোটি টাকার চেক বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ-৫ এমপির সঙ্গে ছাতক লাইমস্টোন ব্যবসায়ীদের সৌজন্য সাক্ষাৎ আলীকদমে পুকুরে ডুবে যাওয়া ৩ বছরের শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার, চিকিৎসায় সাড়া রায়পুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ২৫ কুশিয়ারায় ফেরিঘাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমএ মালিক চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, জনতার সহায়তায় রক্ষা বালু উত্তোলন ও কিশোর গ্যাংয়ে ‘জিরো টলারেন্স’: এমপি নূরুল ইসলাম বুলবুল ফরিদপুরের কিশোর শ্রমিকের মৃত্যু: মূল অভিযুক্ত রিহাত শেখ গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ নেত্রকোনার মোহনগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে আগুনে ৩০ ট্যুরিস্ট জিপ ভস্মীভূত, ১৫ জন আহত জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Test ফরিদপুরে ইজিবাইক চুরি মামলার মূল রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার কালীগঞ্জে রেললাইনের পাশে যুবকের লাশ উদ্ধার নওগাঁর আত্রাই আইডিয়াল বিএম কলেজের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সৌন্দর্য বর্ধন ও কৃষ্ণচূড়া রোপণ নোয়াখালী-বেগমগঞ্জে শিশুমৃত্যু: নার্সের অবহেলা অভিযোগে উত্তেজনা সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত চট্টগ্রামে আবারও ভূমিকম্প শৈলকুপায় টিসিবির পণ্য নিয়ে বিরোধ, হামলায় আহত ২ রাজশাহী শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যার প্রধান আসামি ৫ ঘণ্টায় গ্রেফতার সরকার পরিবর্তন, প্রশাসনে রদবদল—যোগ্যদের দায়িত্বে বসানোর দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেফতারের নির্দেশ কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণ: ১০ জন দগ্ধ, লাইসেন্স নেই প্রতিষ্ঠানের ঢাকায় হাসপাতালে ভর্তি নাছির চৌধুরী-কে দেখতে দুই মন্ত্রী চৌগাছায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ডা. ফরিদ বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক গ্রেফতার সাভার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযান: ছিনতাই ও মাদক চক্রের ৪ সদস্য আটক হবিগঞ্জে বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ৩ মাদক কারবারি আটক জগন্নাথপুরে নবনির্বাচিত এমপিকে শিক্ষক সমিতির সংবর্ধনা ঝিকরগাছা বাজারে এমপি ডা: ফরিদ’র জিরো টলারেন্স ঘোষণা তারাবির পর খেলতে গিয়ে নিখোঁজ, সেপটিক ট্যাংকে মিলল ৬ বছরের শিশুর মরদেহ ওসমানীনগরে মোবাইল কোর্টে ৭ ব্যবসায়ীর জরিমানা বান্দরবানে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু নওগাঁয়ে দুর্নীতি ও মাদক রুখতে প্রশাসন-পুলিশ সর্বদা তৎপর ফরিদপুরে রমজান উপলক্ষে ট্রাফিক ও মার্কেট পরিদর্শন পুলিশের

কুশিয়ারায় ফেরিঘাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমএ মালিক

সাইদুল ইসলাম
  • আপলোডের সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬,
কুশিয়ারায় ফেরিঘাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমএ মালিক
কুশিয়ারায় ফেরিঘাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমএ মালিক

কুশিয়ারায় ফেরিঘাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমএ মালিক

সাইদুল ইসলাম, বালাগঞ্জ (সিলেট) বিশেষ প্রতিনিধি ::
সিলেটের বালাগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় আপাতত ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফেরিঘাট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বালাগঞ্জ প্রান্তে ফেরিঘাট স্থাপন কাজের উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ফেরি বিভাগের কর্মকর্তা, সড়ক ও জনপথ (সওজ) সিলেট বিভাগের কর্মকর্তাসহ সিলেট ও মৌলভীবাজার জেলার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বালাগঞ্জ অংশে দুই কোটি টাকা এবং মৌলভীবাজারের রাজনগর অংশে এক কোটি ত্রিশ লাখ টাকার পৃথক দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৩ সালের ২৪ জানুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মৌলভীবাজারের রাজনগর উপজেলা ও সিলেটের বালাগঞ্জ উপজেলার জেড-২০১৭ সড়কের ১৭তম কিলোমিটারে কুশিয়ারা নদীর ওপর সড়ক ও জনপথ বিভাগের আওতায় একটি নতুন ফেরিঘাট স্থাপনের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব টিনা পালের স্বাক্ষরিত ওই পত্রে প্রধান প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

তবে প্রশাসনিক অনুমোদনের পর দীর্ঘদিন দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এলাকাবাসীর মধ্যে হতাশা দেখা দেয়। পরবর্তীতে গত ৮ সেপ্টেম্বর বিকেলে বালাগঞ্জ বাজার এলাকার মুইস গেইট সংলগ্ন স্থান ও রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের খেয়াঘাট বাজারের নিকট তুলাপুর গ্রামে প্রস্তাবিত ফেরিঘাটের স্থান পরিদর্শন করেন সওজ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সে সময় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কাজ শুরুর আশ্বাস দেওয়া হয়।

উল্লেখ্য, ২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর মৌলভীবাজার-৩ আসনের এমপি ও তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান কুশিয়ারা নদীতে সেতু নির্মাণের আশ্বাস দেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিষয়টি জাতীয় সংসদে উত্থাপিত হলেও সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রায় তিন দশক ধরে দুই উপজেলার মানুষ কেবল আশ্বাসই পেয়ে আসছেন।

সরেজমিনে দেখা গেছে, খরস্রোতা কুশিয়ারা নদী দুই উপজেলার মাঝখান দিয়ে বয়ে গেছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ নদী পার হয়ে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সেতুর দাবিতে আন্দোলন হলেও এখন পর্যন্ত খেয়া নৌকাই একমাত্র ভরসা। সেতু নির্মাণ হলে বালাগঞ্জ ও রাজনগর উপজেলার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, রাজনগর উপজেলার ফতেহপুর, উত্তরভাগ, পাঁচগাঁও, মুন্সিবাজার ও রাজনগর সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগ বালাগঞ্জমুখী। একইভাবে বালাগঞ্জের অনেক মানুষেরও রাজনগরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের প্রতিদিন নদী পার হয়ে বিদ্যালয় ও কলেজে যেতে হয়। সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper