কুলাউড়ায় পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও চায়না রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

কুলাউড়ায় পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও চায়না রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়ইছড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও চায়না রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৯।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মুড়ইছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।
র্যাব জানায়, অভিযানের একপর্যায়ে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও চায়না রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের ছবি র্যাবের প্রকাশিত প্রেস ব্রিফিংয়ে দেওয়া হয়েছে।
র্যাবের প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, উদ্ধার করা দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি ২০২৪ সালের ৫ আগস্ট একটি থানা থেকে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে সংশ্লিষ্ট।
গভীর রাতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।