কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
- আপলোডের সময় : Sunday, October 11, 2026,

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৮ লাখ ৯১ হাজার ৫৩০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১১ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়নের অধীন সালদা নদী, শশীদল, শংকুচাইল, খারেরা, আখাউড়া ও খাদলা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান চালায়।
অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বাসমতি চাল, বাজি, গরু, স্যুটের কাপড়, ট্যাংক, অরিও বিস্কুট, চকলেট, শিং মাছ, শাড়ি, অলিভ অয়েল, মদ, বিয়ার ও মোটরসাইকেল। বিজিবির তথ্যমতে, জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৯১ হাজার ৫৩০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি পুশইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
আমার সকাল ২৪



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।