কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: আইফোনের লোভে হত্যার সন্দেহ, সিএনজিচালক গ্রেপ্তার

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, October 10, 2026,
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: আইফোনের লোভে হত্যার সন্দেহ, সিএনজিচালক গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: আইফোনের লোভে হত্যার সন্দেহ, সিএনজিচালক গ্রেপ্তার

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: আইফোনের লোভে হত্যার সন্দেহ, সিএনজিচালক গ্রেপ্তার

মোঃ বিল্লাল হোসেন, ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪

কুমিল্লার লালমাই উপজেলায় ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় সিএনজিচালক মো. সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে নিহতের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তাজমিন। পরিবারের সদস্যদের জানিয়েছিল, বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছে সে। পরে তার মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, ওই দিন সে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিল। পরদিন কুমিল্লায় ফিরে আবার কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে রওনা হয়ে রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় নূরজাহান হোটেলের সামনে নামে তাজমিন। সিসিটিভি ফুটেজে তাকে গাড়ি থেকে একা নামতে দেখা যায়। পরে আশপাশের বিভিন্ন ক্যামেরার ফুটেজে হাতে মোবাইল ফোন ও কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে তাকে ঘোরাফেরা করতে দেখা যায়।

তদন্ত কর্মকর্তাদের ধারণা, কুমিল্লা শহরের রেসকোর্স এলাকার বাসায় ফেরার জন্য তাজমিন একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। এ সময় তার হাতে থাকা আইফোন দেখে চালক সুমনের লোভ হয় বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। পরে সুমন নির্ধারিত পথের পরিবর্তে অন্য পথে অটোরিকশা নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর গ্রামের একটি ফসলি জমি থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে পুলিশ।

কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

অটোরিকশাটির নিবন্ধনসংক্রান্ত তথ্য যাচাই করে মালিক হিসেবে লালমাই উপজেলার আবুল হাসেমকে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার রাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তাঁর অটোরিকশাটি ভাড়ায় চালাতেন মো. সুমন। পরে সুমনকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে শুক্রবার চট্টগ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশের দাবি, সুমনকে জিজ্ঞাসাবাদ, নিহতের ফোনের কললিস্ট, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

সুমন চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা। কয়েক বছর আগে বিয়ে করে তিনি লালমাইয়ের জয়নগর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন বলে জানা গেছে। প্রায় এক মাস আগে পারিবারিক বিরোধের কারণে তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে থাকতে দেখে তাঁরা আশপাশের ধানক্ষেতে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে একটি ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বাবা আবদুল আলীম লালমাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। তাজমিন কেন ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারে গিয়েছিল, সেখানে কার সঙ্গে দেখা করেছিল এবং কুমিল্লায় ফেরার পর কারও সঙ্গে যোগাযোগ হয়েছিল কি না, তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা। পাশাপাশি হত্যার আগে সে যৌন সহিংসতার শিকার হয়েছিল কি না, তা-ও মেডিকেল প্রতিবেদনের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, উদ্ধার হওয়া আইফোনের তথ্য, কললিস্ট, সিসিটিভি ফুটেজ ও গ্রেপ্তার সুমনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। শনিবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

ময়নাতদন্ত শেষে শুক্রবার তাজমিনের মরদেহ যশোরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত