1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত - আমার সকাল ২৪ |
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:০৪|
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অর্থ, স্বর্ণ ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বন্দরবাজারে অভিযান: ১৯ হকার আটক, ১৮টি ভ্যান জব্দ মাদারগঞ্জে পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ের ভবন আগুনে পুড়ে গেছে ঝিকরগাছার বাঁকড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধে ক্লিনিক জরিমানা, সাময়িক বন্ধ পীরগঞ্জে ৪০ দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ বেতাগীতে শিক্ষার্থীদের জন্য নৌবাহিনীর শুভেচ্ছা উপহার কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাখি শিকারের দায়ে যুবক কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় রামকানাই দিঘীতে পরিচ্ছন্নতা অভিযান রামগতি–কমলনগরবাসীর দাবি: আশরাফ উদ্দিন নিজানকে মন্ত্রী করা হোক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় বিদেশি অতিথিদের আগমন সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, আজ এমপি ও মন্ত্রিসভার শপথ সংসদীয় দলের নেতা নির্বাচিত তারেক রহমান ঐতিহাসিক বিজয়ে সুনামগঞ্জ–৩ আসনের ভোটারদের কৃতজ্ঞতা জানালেন কয়ছর আহমেদ সুনামগঞ্জ–৫ আসনে অর্ধলক্ষাধিক ভোটে জয় মিলনের সুনামগঞ্জ–৩ আসনে বিজয়ী কয়ছর আহমেদকে অভিনন্দন ব্যারিস্টার আনোয়ার হোসেনের জগন্নাথপুরে প্রবাসী শফি হত্যার বিচার দাবিতে মানববন্ধন নবনির্বাচিত এমপি নাসির উদ্দিনের বাসায় শিশির মনিরের সৌজন্য সাক্ষাৎ ভোটে গরমিলের অভিযোগে সংবাদ সম্মেলন: কুড়িগ্রাম-২ আসনে পুনঃগণনা চান কায়কোবাদ ধানমন্ডি ৩২-এ ঢাবি শিক্ষক আ ক ম জামালসহ ৫ জন আটক আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪ তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি: নির্বাচন পর ৩০ জেলায় ২০০+ সহিংসতা  বন ও জলবায়ু মন্ত্রণালয়ে ড. শেখ ফরিদুলকে দেখতে চায় উপকূলবাসী নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজার ৩৮০ ফোনকল বাগেরহাটে জামানত হারালেন ১৪ প্রার্থী মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, থানায় বাবার আত্মসমর্পণ যশোরে বিএনপির ভরাডুবি, পাঁচ আসনে জামায়াতের জয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জয়ের জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের পিতার কবর জিয়ারত চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত এমপি সাঈদ আল নোমানের সংবর্ধনা বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবককে ছুরিকাঘাতে হত্যা ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০; বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ

কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬,
কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত
কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত

কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক। সংঘর্ষের সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আলীয়ারা গ্রামে দীর্ঘদিন ধরে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এর আগে, গত ৩ আগস্ট ২০২৫ তারিখে একই দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়। ওই ঘটনার পর গ্রামে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে, ফলে বেশ কয়েকটি পরিবার দীর্ঘ সময় এলাকা ছাড়া অবস্থান করে।

সম্প্রতি সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিবারগুলো গ্রামে ফিরলে আবারও উত্তেজনা বৃদ্ধি পায় এবং সর্বশেষ আজকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এলাকাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper