কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ২ আহত কয়েক ডজন - আমার সকাল ২৪ |
|
|
|
|
|
ব্রেকিং নিউজ:
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ২ আহত কয়েক ডজন
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
Wednesday, August 5, 2026,
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ২ আহত কয়েক ডজন
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ২ আহত কয়েক ডজন
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। বুধবার (৫ আগস্ট) ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মধ্যরাতের পর ইউক্রেনের বিমান বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে। এরপর কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষের দাবি, রাশিয়া পরিকল্পিতভাবে বেসামরিক স্থাপনা ও মানুষের ওপর হামলা চালিয়েছে। এতে এক নারী নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।
এ ছাড়া কিয়েভের পশ্চিমে বুচা জেলায় আরও একজন নিহত হয়েছেন। রাজধানীর আশপাশের এলাকায় আহত হয়েছেন অন্তত ২১ জন।
ইউক্রেন জানিয়েছে, চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে। এ পরিস্থিতিতে কিয়েভ যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও সরবরাহের জন্য মিত্র দেশগুলোর কাছে আহ্বান জানিয়ে আসছে।
এর আগে শনিবার কিয়েভ ও আশপাশের এলাকায় রুশ হামলায় ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। একই সময়ে ইউক্রেনের ড্রোন হামলায় কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বড় কনটেইনার জাহাজ ডুবে যাওয়ার খবরও পাওয়া যায়।