কিশোরগঞ্জে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, October 2, 2026,
কিশোরগঞ্জে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কিশোরগঞ্জে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে ইমামনগর গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের স্বজনদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

বিষয়টি মীমাংসার উদ্যোগে শুক্রবার সকালে বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ইমামনগর গ্রামে সালিশে বসার প্রস্তুতি নেন। তবে সালিশ শুরু হওয়ার আগেই গ্রামের সামনের একটি মাঠে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে দা, বল্লম ও টেটা ব্যবহারের কথা জানিয়েছেন স্থানীয়রা। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, দুপক্ষের বিরোধ মীমাংসার জন্য তিনি ইমামনগর গ্রামে সালিশে যান। গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসার প্রস্তুতি চলাকালেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত