কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভা

  • আপলোডের সময় : Friday, September 11, 2026,
কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভা

কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভা

মো. মনিরুজ্জামান
কিশোরগঞ্জ উপজেলা বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বরেণ্য কবি ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. কে. এম ওহিদুন্নবী ও সরকার মাজহারুল মান্নান।

ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সংগীত বাংলা ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে এবং তরুণ সমাজকে সঠিক পথ দেখাতে নজরুল চর্চার কোনো বিকল্প নেই।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রধান আলোচক আবদুল হাই শিকদার বলেন, নজরুল কেবল অতীতের কোনো কবি নন, তিনি বর্তমান ও ভবিষ্যতেরও অনুপ্রেরণা। জাতীয় জীবনের বিভিন্ন সংকটে নজরুলের দ্রোহ ও সাম্যের বার্তা নতুন করে পথ দেখায়। নতুন প্রজন্মের কাছে নজরুলের মূল চেতনা পৌঁছে দিতে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বিশেষ অতিথিরা বলেন, সাম্য, মানবতা ও প্রগতির প্রতীক কাজী নজরুল ইসলামকে পাঠ ও চর্চার মাধ্যমে সমাজে শোষণহীন ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করা সম্ভব।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে উপজেলা পর্যায়ে নজরুল সাহিত্য ও সংস্কৃতির প্রসারে ভবিষ্যতে আরও কর্মসূচি আয়োজনের আশ্বাস দেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত