1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কিশোরগঞ্জের তাড়াইলে ধর্ষণে শিকার ১২ বছরের কিশোরী ধর্ষক আটক - আমার সকাল ২৪ |
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৮:৫২|
ব্রেকিং নিউজ:
শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে দিকনির্দেশনা ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ ‘সাংবাদিক’ পরিচয়ধারী সামাদ খান আটক, এলাকায় চাঞ্চল্য কর্তৃপক্ষের অবহেলায় রায়পুরে অননুমোদিত ক্লিনিক চালুর অভিযোগ, ভূয়া ডাক্তার সিনথিয়ার বিরুদ্ধে চিকিৎসা প্রদানের অভিযোগ মতলব দক্ষিণে মাদকসহ বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেফতার হাজিরা খাতায় অনুপস্থিত গেটম্যান সাময়িক বরখাস্ত, নান্দাইল রেলগেটে নতুন নিয়োগের উদ্যোগ বদরখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় যুবকের মৃত্যুর অভিযোগ শাবিপ্রবিতে অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন তেঘরিয়া কাটাখালী খালের খননকাজ পরিদর্শন করলেন ইউএনও রামপালে বিশ্ব পরিবেশ দিবস পালিত, ১ হাজার পরিবার পাবে ফলদ বৃক্ষের চারা খেলাধুলার নিবেদিত প্রাণ উস্তাদ এম এ মাসুদ রানা: হাজারো শিক্ষার্থীর প্রেরণার বাতিঘর মানুষ মানুষের জন্য: বাউফলের তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দেশ-বিদেশের সহায়তায় জমা প্রায় ১২ লাখ টাকা রাণীশংকৈল লিপা ইটভাটা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নালিতাবাড়ীতে পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোরগঞ্জে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি” — টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর ঘটনা পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনকে এক বছরের কারাদণ্ড ঝিকরগাছায় জামগাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু সিলেট সদর পশ্চিম উপজেলায় আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাওলানা আব্দুল মোছাব্বির রহ. এর ঈসালে সাওয়াব উপলক্ষে তালামীযে ইসলামিয়ার দোয়া মাহফিল উখিয়া ও টেকনাফ সীমান্তে ৫ লাখ ১২ হাজার পিস ইয়াবা জব্দ রোগীর ছদ্মবেশে ইয়াবা পাচার: ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ নারী বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক মালয়েশিয়া পাচারকালে কোস্ট গার্ডের অভিযান: রোহিঙ্গাসহ ৫০ জন উদ্ধার, ৯ পাচারকারী আটক মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফয়লা বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা ৬ দফা দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশখালীতে বাপার র‍্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি ডিবি সেজে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু মতলবে বাংলাদেশ টেলিভিশনের বহিরঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, আরও ২৫ নেতাকর্মী গ্রেফতার গোয়াইনঘাটে প্রতিবেশীর কিল-ঘুষিতে ব্যক্তি নিহত, ঘাতক আটক বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার বাঘের আক্রমণ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল বাবলু গাজী, ধীরে ধীরে সুস্থতার পথে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি জামিল পাভেলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভর্তি চলছে — দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, সাপ্তাহিক শাখা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে মাদক ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেফতার পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালতি চুরির অভিযোগে পশ্চিমবঙ্গে তৃণমূলের দুই নেতা গ্রেফতার হজ শেষে দেশে ফিরবেন মধ্য জাফলং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান

কিশোরগঞ্জের তাড়াইলে ধর্ষণে শিকার ১২ বছরের কিশোরী ধর্ষক আটক

ফরহাদ হোসেন রাজ
  • আপলোডের সময় : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
কিশোরগঞ্জের তাড়াইলে ধর্ষণে শিকার ১২ বছরের কিশোরী ধর্ষক আটক
কিশোরগঞ্জের তাড়াইলে ধর্ষণে শিকার ১২ বছরের কিশোরী ধর্ষক আটক

কিশোরগঞ্জের তাড়াইলে ধর্ষণে শিকার ১২ বছরের কিশোরী ধর্ষক আটক

ফরহাদ হোসেন রাজ (কিশোরগঞ্জ প্রতিনিধি)

কিশোরগঞ্জের তাড়াইলে ধর্ষণের শিকার ১২ বছরের এক শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ডাক্তারি পরীক্ষায় বিষয়টি ধরা পড়লে এলাকাবাসী মোঃ হোসেন মিয়া (৪৫) নামের অভিযুক্ত ওই লোকটিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী শিশুটির বাবা নুরু মিয়া বাদী হয়ে অভিযুক্ত মোঃ হোসেন মিয়াকে আসামি করে তাড়াইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শনিবার (০৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় জনতা ওই লোককে তাড়াইল স্পেশালাইজড হাসপাতাল থেকে পুলিশের হাতে তুলে দেয়। গ্রেপ্তারকৃত হোসেন মিয়া তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের কলুমা গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে।

তাড়াইল স্পেশালাইজড হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বেসরকারি বিশেষায়িত স্বাস্থ্য সেবা কেন্দ্র তাড়াইল স্পেশালাইজড হাসপাতালে অভিভাবকের সাথে ধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েটি চিকিৎসা নিতে গেলে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আবাসিক চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ তুহিন আলট্রাসনোগ্রামের পরামর্শ দেন। পরীক্ষার রিপোর্টে ওই শিশুটি ২৫ সপ্তাহের গর্ভবতী। এমন অস্বাভাবিক পরিস্থিতি অভিভাবককে তাৎক্ষণিকভাবে জানানো হয়। পরবর্তীতে ভুক্তভোগী ওই শিশুটির স্বীকারোক্তিতে জানা যায়, তার প্রতিবেশী হোসেন মিয়া নামের এক ব্যক্তি এ ঘটনায় জড়িত। পরে হাসপাতালের ম্যানেজার ওয়াসিম আকন্দ সোহাগ অভিভাবকের উপস্থিতিতে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মামলার সূত্রে জানা যায়, নাবালিকা মেয়েটি কলুমা ইকরা বাবুল উলুম মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণীতে লেখা পড়া করেন। ধর্ষক হোসেন মিয়ার বাড়ির পাশের রাস্তা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতো। চলতি বছরের মার্চ মাসের ২ তারিখে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়িতে আসার সময় বিকেল ৪ টা ৩০ মিনিটে লাল মিয়া মাস্টারের পরিত্যক্ত পুকুরের কাছে আসলে শিশুটির পথ আটকিয়ে দেয় ধর্ষক হোসেন মিয়া। পরে শিশুটির মুখ চেপে ধরে লাল মিয়া মাস্টারের পরিত্যক্ত পুকুরের পাশে বাঁশ ঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এরপর ধর্ষণের বিষয়টি কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এরপরও বিভিন্ন সময় তাকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

উপজেলার ধলা ইউনিয়নের কলুমা গ্রামের একাধিক বাসিন্দা বলেন, হোসেন মিয়া লোকটা খুবই খারাপ। এলাকার ছোট বাচ্চারা তাকে অনেক ভয় পায়।

উপজেলার ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক বলেন, তাড়াইল স্পেশালাইজড হাসপাতাল ও স্থানীয় জনতা নরপশু ধর্ষক হোসেন মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তাতে তিনি শিশুটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করে বলেন, উপজেলার ধলা ইউনিয়নের কলুমা গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে হোসেন মিয়ার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষিত শিশুটির বাবা মামলা দায়ের করেছেন। আজ রবিবার দুপুরে হোসেন মিয়াকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper