কাহারোল থানা ও চৌকিদারী প্যারেড পরিদর্শন করলেন এসপি
- আপলোডের সময় : Wednesday, November 4, 2026,

কাহারোল থানা ও চৌকিদারী প্যারেড পরিদর্শন করলেন এসপি
MD FAZLY RABBI, স্টাফ রিপোর্টার
দিনাজপুরের কাহারোল থানা ও চৌকিদারী প্যারেড পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
মঙ্গলবার (৩ নভেম্বর) পরিদর্শনকালে পুলিশ সুপার গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি চৌকিদার ও দফাদারদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশনা দেন।
পাশাপাশি কাহারোল থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান, কাহারোল থানার অফিসার ও ফোর্স এবং গ্রাম পুলিশ সদস্যরা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।