কাহারোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই আসামির কারাদণ্ড
- আপলোডের সময় : Tuesday, September 8, 2026,

কাহারোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই আসামির কারাদণ্ড
সাজ্জাদুর রহমান | বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪ | দিনাজপুর
দিনাজপুরের কাহারোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধের দায়ে দুই আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উকিল চন্দ্র রায় (৪২), পিতা ফুলচাঁদ চন্দ্র রায় এবং আন্ধারু রায় (৬০), পিতা হরেন চন্দ্র রায়।
রোববার (৬ সেপ্টেম্বর) কাহারোলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে এ সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী অভিযান জোরদার এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।