
কাহারোলে পুলিশের অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার, আটক এক মাদক ব্যবসায়ী
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি
আমার সকাল২৪
দিনাজপুর।
দিনাজপুরের কাহারোল উপজেলার ১১ মাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে কাহারোল থানা পুলিশ।
বুধবার (৫ আগস্ট) কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সেলিমুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কাহারোল থানা পুলিশ।