1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কাস্টম হাউজের অফিস সহায়ক কামালের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও কর ফাঁকির অভিযোগ - আমার সকাল ২৪ |
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:১৫|
ব্রেকিং নিউজ:
বিজয়নগরে ১৪০০ ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেফতার ২ ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর রুমাবাসীর দাবি: জিংসম লিয়ান বমকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য করার আহ্বান গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  বাকেরগঞ্জে নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক রাজশাহী মেডিকেলে মায়ের মৃত্যুর পর নবজাতককে দত্তক নিতে হাসপাতালে ভিড় ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে ‘রাজকীয় উটের মাংস’ বিক্রির ঘোষণা ৪৭টি মাথার খুলি ও বিপুল মানব হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার নন্দীগ্রামে মাদকসহ ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কাস্টম হাউজের অফিস সহায়ক কামালের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও কর ফাঁকির অভিযোগ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫,
কাস্টম হাউজের অফিস সহায়ক কামালের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও কর ফাঁকির অভিযোগ
কাস্টম হাউজের অফিস সহায়ক কামালের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও কর ফাঁকির অভিযোগ

কাস্টম হাউজের অফিস সহায়ক কামালের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও কর ফাঁকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী

নোয়াখালীর সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দানা মিয়ার বাজার এলাকার এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও কর ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তার ঘোষিত আয় ও সরকারি পদের সঙ্গে দৃশ্যমান সম্পদের কোনো সামঞ্জস্য নেই, যা জাতীয় স্বার্থে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে সচেতন মহল।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কামাল চট্টগ্রাম কাস্টম হাউজে অফিস সহায়ক পদে কর্মরত রয়েছেন। তিনি ২০১৫ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। আয়কর নথিতে তার বাৎসরিক আয় তুলনামূলকভাবে সীমিত দেখানো হলেও বাস্তবে তিনি বিলাসবহুল বাড়ি নির্মাণ, মার্কেট স্থাপন এবং নামে–বেনামে জমি ক্রয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সরকারি চাকরিতে যোগদানের আগে তিনি ছিলেন একজন সাধারণ মুদি দোকানদার। তবে চাকরিতে যোগদানের কয়েক বছরের মধ্যেই কোটি টাকার সম্পদের মালিক হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। এছাড়াও তার আত্মীয়দের মাধ্যমে রড–সিমেন্টসহ নির্মাণসামগ্রীর ব্যবসা পরিচালনার অভিযোগও উঠেছে।

অভিযোগে আরও বলা হয়, আয়কর রিটার্নে ঘোষিত সম্পদ ও প্রদত্ত করের পরিমাণ তার বাস্তব সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যা কর ফাঁকির সুস্পষ্ট ইঙ্গিত বহন করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে—

  • আয়কর আইন, ২০২৩ অনুযায়ী কর ফাঁকি ও সম্পদ গোপনের অভিযোগ

  • দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ২৬ ও ২৭ অনুযায়ী সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন

  • মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী অবৈধ অর্থের উৎস অনুসন্ধান

এই ধারাগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

সচেতন মহল মনে করছে, অভিযুক্ত ব্যক্তির আয়-ব্যয়, সম্পদের প্রকৃত উৎস, ব্যাংক লেনদেন এবং আয়কর রিটার্ন খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এতে করে প্রকৃত সত্য উদঘাটনের পাশাপাশি সরকারি চাকরিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper