
জাকারিয়া
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা সেতু পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ৪১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে কালিহাতী উপজেলার যমুনা সেতু পূর্ব থানাধীন ইব্রাহিমাবাদ রেলস্টেশন সংলগ্ন ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি ট্রাক তল্লাশি করে বিশেষ কায়দায় ত্রিফল দিয়ে ঢেকে রাখা ৪১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. রাকিব আলী (২৫), মো. জাকির হোসেন (৩১), মো. লিমন মিয়া (২৪) ও মো. শাকিল আহম্মেদ (২০) নামে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যমুনা সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।