
শ্রী মোহন চন্দ্র, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই থানা এলাকায় জুলাই ২০২৬ মাসব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযানে ১১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১০টি মাদক মামলা দায়ের করা হয়েছে। এ সময় ২২৩ পিস নেশাজাতীয় ট্যাবলেট ট্রাপেন্টাডল উদ্ধার করা হয়।
এছাড়া মাদক সেবনের দায়ে গ্রেপ্তার ২১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অন্যান্য সাজা প্রদান করা হয়েছে।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
পুলিশের এ অভিযানকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছে এবং মাদক নিয়ন্ত্রণে ধারাবাহিক পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।