1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কাফনের কাপড় পরে শাহবাগ অবরোধে ম্যাটস শিক্ষার্থীরা - আমার সকাল ২৪ |
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:১৯|
ব্রেকিং নিউজ:
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতির সময় দুইজন আটক, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় কিশোর ফুটবলার নিহত, এলাকায় উত্তেজনা ইসরায়েলকে হামলা বন্ধে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে ১২ জেলে আটক, জাল ও নৌকা জব্দ সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু: ভোলার ৬৫ হাজার জেলে দুশ্চিন্তায় চাঁদপুরের মতলব দক্ষিণে শিশুর বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেফতার কসবায় থানা পুলিশের পৃথক অভিযানে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ঝিকরগাছায় কালবৈশাখীর তাণ্ডব: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আগৈলঝাড়ায় ব্রিজে রডের বদলে বাঁশ: সত্যতা পেয়ে ঢালাই ভাঙার নির্দেশ মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম: সব আবেদন এখন ডিজিটাল নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি রামপালে বিশুদ্ধ পানির তীব্র সংকট: লবণাক্ততা ও অব্যবস্থাপনায় জনজীবন বিপর্যস্ত, জরুরি পদক্ষেপের দাবি প্রতিষ্ঠার চার দশক পেরিয়েও সরকারি স্বীকৃতি নেই—অবহেলায় বিপর্যস্ত মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার জ্বালানিসংকটে বন্ধ ইছামতী নদী খননের কাজ, লোকসানের শঙ্কা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, এক স্টেশনেই অপেক্ষায় ১ হাজার ১১ যানবাহন হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী রেশনিংয়ের প্রভাবে সিলেটে জ্বালানি সরবরাহে সংকট, বাড়ছে উদ্বেগ মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ তাজপুরে প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন গোপালগঞ্জে হামের প্রকোপ বাড়ছে, লোডশেডিংয়ে চিকিৎসা সেবা ব্যাহত ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ক্ষতি ৫৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট শাহজাদপুরে সীমানা বিরোধে ৫ বছরের শিশু নিহত, চাচাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ ৩ জন গ্রেফতার ১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার, নোয়াখালীতে দুই নারী গ্রেফতার  ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট ডিএমপির মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ আটক ৩ ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা

কাফনের কাপড় পরে শাহবাগ অবরোধে ম্যাটস শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : বুধবার, জানুয়ারি ২২, ২০২৫,
কাফনের কাপড় পরে শাহবাগ অবরোধে ম্যাটস শিক্ষার্থীরা
কাফনের কাপড় পরে শাহবাগ অবরোধে ম্যাটস শিক্ষার্থীরা

কাফনের কাপড় পরে শাহবাগ অবরোধে ম্যাটস শিক্ষার্থীরা

ইন্টার্নশিপ ভাতা ও কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ। বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগ জাদুঘরের সামনে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে দাবি পূরণে এক ঘণ্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে আশ্বাস না পেয়ে দুপুরের পরপরই শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এরপর ৬ সদস্যের একটি কমিটি সচিবালয়ে বৈঠকে যায়। বৈঠকে আশানুরূপ ফল না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের ৪ দফা দাবি:

১. অবিলম্বে ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি।

২. ইন্টার্নশিপ ভাতা ও কোর্স কারিকুলাম সংশোধন।

৩. প্রস্তাবিত Allied Health Professional Board বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড প্রতিষ্ঠা।

৪. বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের এই দাবিগুলো বহুদিনের। তারা অভিযোগ করেন, গত ১২ বছর ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। ২০১৭, ২০২৩ ও ২০২৪ সালেও একই দাবিতে আন্দোলন হয়েছে, কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তারা বলেন, “আমাদের সেক্টরে সরকারি-বেসরকারি পর্যায়ে চাকরির সুযোগ নেই। স্বাস্থ্য খাতে ম্যাটস শিক্ষার্থীদের জন্য যথাযথ পদ সৃষ্টি না হওয়ায় আমরা বৈষম্যের শিকার। প্রতিটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সাব অ্যাসিস্টেন্ট মেডিকেল অফিসার (এসএসএমও) পদ থাকলেও নিয়োগ বন্ধ রয়েছে। আমরা চাই এই বৈষম্যের অবসান হোক।”

সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর বলেন, “আমরা আমাদের দাবিগুলো নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক ঘণ্টার সময় দিয়েছিলাম। নির্ধারিত সময়ে দাবি মেনে না নেওয়ায় আমাদের অবরোধ কর্মসূচি চলমান থাকবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper