কাউখালীতে ছাত্রদল পরিচয়ে ৩৭ শতাংশ জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

রাকিব হোসেন
, কাউখালি উপজেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : Saturday, October 17, 2026,
কাউখালীতে ছাত্রদল পরিচয়ে ৩৭ শতাংশ জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কাউখালীতে ছাত্রদল পরিচয়ে ৩৭ শতাংশ জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

রাকিব হোসেন
কাউখালি উপজেলা প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের পরিচয় ও প্রভাব খাটিয়ে ৩৭ শতাংশ জমির বাগান দখল, গাছ কেটে বিক্রি এবং বাধা দিতে গেলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শহিদুল ইসলাম (৫৬) কাউখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে সাখাওয়াত (৪৫), তাঁর ছেলে সাগর (২৫) ও ফাহিম (২০)-এর নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শহিদুল ইসলামের দাবি, কাউখালী উপজেলার বেতকা গ্রামের ফকির বাড়ি এলাকায় অবস্থিত ৩৭ শতাংশ জমির বাগানটি তাঁর। তবে দীর্ঘদিন ধরে অভিযুক্তরা বাগানটি দখলে রেখে গাছ কেটে বিক্রি এবং সুপারি সংগ্রহ করে বিক্রি করছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে অভিযুক্তরা বাগানের সুপারি গাছ থেকে সুপারি পেড়ে বিক্রি করেন বলে অভিযোগ করেছেন শহিদুল ইসলাম। এর আগেও ওই বাগানের গাছ কেটে বিক্রি করার ঘটনা ঘটেছে বলে দাবি তাঁর।

ডা. কাকলী হালদারের কণ্ঠে নতুন নজরুলসংগীত প্রকাশ ডা. কাকলী হালদারের কণ্ঠে নতুন নজরুলসংগীত প্রকাশ

শহিদুল ইসলামের অভিযোগ, বাগান থেকে সুপারি পেড়ে বিক্রি ও গাছ কাটার বিষয়ে নিষেধ করতে গেলে সাখাওয়াত ও সাগর তাঁকে হুমকি দেন এবং মারধরের চেষ্টা করেন। এ সময় তাঁর স্ত্রী ও ছোট ভাইকেও মারধর এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ভুক্তভোগীর আরও দাবি, অভিযুক্ত সাগর নিজেকে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করেন। ছাত্রদলের পরিচয় ব্যবহার করে তাঁকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ছাড়া সায়না-রঘুনাথপুর এলাকার কয়েকজন ছাত্রদলকর্মী অভিযুক্তদের পক্ষ নিয়ে তাঁকে হুমকি দিচ্ছেন বলে দাবি করেছেন শহিদুল ইসলাম।

এ ঘটনায় ১৭ অক্টোবর ২০২৬ তারিখে কাউখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরে ঘটনাস্থল পরিদর্শন করেন কাউখালী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাসুদ।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

২ টি মন্তব্য

  1. Artificial intelligence ৩ সপ্তাহs আগে

    You’re so awesome! I don’t believe I have read a single thing like that before. So great to find someone with some original thoughts on this topic. Really.. thank you for starting this up. This website is something that is needed on the internet, someone with a little originality!

  2. Traditional Dresses ৩ সপ্তাহs আগে

    This was beautiful Admin. Thank you for your reflections.

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত