কসবা সীমান্তে ১১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ, আটক হয়নি কেউ

, বিশেষ প্রতিনিধি,
  • আপলোডের সময় : Tuesday, September 8, 2026,
কসবা সীমান্তে ১১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ, আটক হয়নি কেউ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কসবা সীমান্তে ১১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ, আটক হয়নি কেউ

কসবা সীমান্তে ১১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ, আটক হয়নি কেউ

মস্ত মিয়া | বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে ১১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন কসবা বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কসবা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে পড়ে থাকা বিপুল পরিমাণ গাঁজা দেখতে পান বিজিবি সদস্যরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

পরে ঘটনাস্থল থেকে মোট ১১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদক প্রবেশ ঠেকাতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি চোরাচালানের সম্ভাব্য রুট ও সন্দেহজনক স্থানগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ও এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গেছে।

বিজিবির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার ঠেকাতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত