1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি

মস্তু মিয়া
  • আপলোডের সময় : Tuesday, March 10, 2026,
কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি
কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি

কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি

মস্তু মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশের পৃথক পৃথক অভিযানে মোট ১৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৮ মার্চ ২০২৬ খ্রি. রাত ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মানিক মিয়ার খালি ভিটার পূর্ব পাশে ঝোপের ভেতর থেকে ১২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এদিকে একই রাতে রাত ২টা ১০ মিনিটে বায়েক ইউনিয়নের নয়নপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এর আগে ৭ মার্চ সকাল ১১টা ৩০ মিনিটে কসবা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে আরেকজন মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে ৭ মার্চ বিকাল ৩টা ৪৫ মিনিটে কসবা থানাধীন বিনাউটি ইউনিয়নের চাপিয়া উত্তরপাড়া এলাকায় নানু মিয়ার টং দোকানের পাশে লাল মিয়ার ভরাটকৃত জায়গায় রাখা একটি পিকআপ গাড়ি থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপটির চালক কৌশলে পালিয়ে যায়। উদ্ধার করা গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি শরীফ মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের পরিচয়:
১. মোঃ শরীফ মিয়া (৩৮), পিতা: মৃত সুরুজ মিয়া সর্দার, মাতা: রাহেলা আক্তার, গ্রাম: কান্দারপাড়, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
২. জাকারিয়া ইসলাম শুভ, পিতা: মৃত ফরিদ মিয়া, গ্রাম: নয়নপুর, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
৩. রিয়া মনি (১৯), স্বামী: মোঃ শামীম, গ্রাম: আলীনগর, থানা: ভোলা সদর, জেলা: ভোলা।

এ ঘটনায় কসবা থানায় পৃথক চারটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper