1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কয়েকটি কেন্দ্রের ফল প্রকাশ, বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াই - আমার সকাল ২৪ |
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| রাত ১১:১৭|
ব্রেকিং নিউজ:
মোবাইল অ্যাপেই রিয়েল-টাইমে জানা যাবে ভোটের ফলাফল কয়েকটি কেন্দ্রের ফল প্রকাশ, বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াই হেঁটে-রিকশায় ৫৭ কিমি পাড়ি দিয়ে শেষ মুহূর্তে পোস্টাল ব্যালট পৌঁছে দিলেন পোস্টম্যান মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ৭ ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীর জয় মনিরা শারমিনের অভিযোগ: ভোটের ফলাফল পরিবর্তনের চেষ্টা এনসিপি কখনোই মানবে না জামায়াত আমিরের ভোটকেন্দ্রে অনিয়ম রেকর্ড করার আহ্বান নাহিদ ইসলাম: ভোটাধিকার রক্ষা করুন, শেষ ঘণ্টায় সর্বোচ্চ সতর্ক থাকুন” ভোটগ্রহণ শেষ, গণনা শুরু ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে ৮৫ বছরের বৃদ্ধ শেরপুর-১ আসনে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা: একজনের ৩ বছরের কারাদণ্ড শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই, যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড মাহুতোলা কেন্দ্রে ব্যালটে সিল মারার দৃশ্য ধারণ: সাংবাদিক টিটুর ওপর হামলা, রক্তাক্ত নোয়াখালী সদর উপজেলার সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ৯০ বছরের আনোয়ারা বেগম মধুখালীতে ভোট কেন্দ্রের পাশে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার ৭০%-এর বেশি ভোট পড়বে: জামায়াত প্রার্থী বাবা-ভাইকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সারজিস, জয়ের আশা ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব জয়ের বিষয়ে আশাবাদী তারেক রহমান অসুস্থ ৮৬ বছরের বৃদ্ধ স্ত্রীকে নিয়ে ভোট কেন্দ্রে গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩ ঠাকুরগাঁওয়ে ভোটের দিনে ফখরুলের মন্তব্য ভোটার তালিকায় বিশৃঙ্খলা, ভোটপ্রক্রিয়া ঝুঁকিতে: ববি হাজ্জাজ ভোট দিলেন তারেক-ফখরুল এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ভোট দিলেন ফেনীতে রাঙামাটি-২: ২১৩ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু মাদারগঞ্জে ভোটগ্রহণ শুরু, ভোটারদের উপচে পড়া ভিড় ভোটের দিনে খালেদা জিয়াকে স্মরণ করলেন ছাত্রদল সভাপতি ময়মনসিংহে শুরু হলো ভোটগ্রহণ, ১৭ বছর পর আনন্দে ভোটাররা ফরিদপুর-২: জোট প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছাড়ানোর অভিযোগ শামা ওবায়েদের ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৭ বছর পর ভোট দিয়ে ‘ঈদ ঈদ’ অনুভূতি সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: পাহাড়ি দুর্গম এলাকায় কেন্দ্রে বহুমাত্রিক নিরাপত্তা বলয়ে ব্যালট পাঠানো সম্পন্ন উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড় রাজশাহীতে চলছে ভোটের সরঞ্জাম বিতরণ ভোট দিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা–৮ আসনের এক কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশে বাধা, পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বেগমগঞ্জে ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ একদিনেই সংসদ নির্বাচন ও গণভোট: ভোট দিচ্ছেন প্রায় পৌনে ১৩ কোটি নাগরিক

কয়েকটি কেন্দ্রের ফল প্রকাশ, বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াই

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬,
কয়েকটি কেন্দ্রের ফল প্রকাশ, বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াই
কয়েকটি কেন্দ্রের ফল প্রকাশ, বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াই

কয়েকটি কেন্দ্রের ফল প্রকাশ, বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াই

নিউজ ডেস্ক, নির্বাচনের সকাল 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন আসনের কয়েকটি কেন্দ্রের আংশিক ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বিভিন্ন আসনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে।

চট্টগ্রাম–১১ আসনের ১২৪টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী ৩৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. শফিউল আলম পেয়েছেন ৩৬১ ভোট।

ঢাকা–৮ আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস (ধানের শীষ) পেয়েছেন ৫৯৫ ভোট এবং এনসিপির নাসীরউদ্দীন পাটওয়ারী (শাপলা কলি) পেয়েছেন ৪০৬ ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবন কেন্দ্রে ধানের শীষ ৪৮৭ ও শাপলা কলি ১৮৭ ভোট পেয়েছে। উদয়ন স্কুল কেন্দ্রে শাপলা কলি পেয়েছে ৩৮৯ এবং ধানের শীষ পেয়েছে ২৯৩ ভোট। বুয়েটের ১ নম্বর কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১৮৩ ভোট ও শাপলা কলি পেয়েছে ৩২০ ভোট। বাংলাদেশ ব্যাংক ক্লাব কেন্দ্রে শাপলা কলি পেয়েছে ৩৯৮ এবং ধানের শীষ পেয়েছে ৩১৭ ভোট।

ঢাকা–৭ আসনের আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৬১৬ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৪৩ ভোট।

ঢাকা–১৬ আসনের দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে মোট ৭২৯ ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৩৮৬ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৩০৮ ভোট।

অন্যদিকে পটুয়াখালী–৩ আসনের গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন (ঘোড়া) পেয়েছেন ১,৩৫৭ ভোট। গণঅধিকার পরিষদের নুরুল হক নূর (ট্রাক) পেয়েছেন ৮৪৮ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম পেয়েছেন ২৭৫ ভোট।

আরও কেন্দ্রের ফলাফল ধীরে ধীরে প্রকাশ করা হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper