কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে
- আপলোডের সময় : Saturday, October 17, 2026,

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে
কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। আগুনে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে উখিয়া ফায়ার স্টেশনের ৩টি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।