কক্সবাজারের ইনানীতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্টটি কাঠ ও হার্ডবোর্ড দিয়ে…

  • আপলোডের সময় : Saturday, October 17, 2026,
কক্সবাজারের ইনানীতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্টটি কাঠ ও হার্ডবোর্ড দিয়ে…
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কক্সবাজারের ইনানীতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্টটি কাঠ ও হার্ডবোর্ড দিয়ে…

শিবনাথ চন্দ্র ঘোষ।

কক্সবাজারের ইনানীতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্টটি কাঠ ও হার্ডবোর্ড দিয়ে বানানো হয়েছে। রিসোর্টটি বানানোর ক্ষেত্রে সরকারি কোনো সংস্থা থেকে অনুমোদন নেওয়া হয়নি। ছিল না অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও। এ ব্যাপারে ব্যবস্থা নিতে নোটিশ দেওয়া হলেও সেটি বাস্তবায়ন হয়নি।

শনিবার (১৭ অক্টোবর) ফুলবাড়িয়া সংস্থাটির সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক সুলতানুল আরেফিন জুনায়েদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত

তিনি বলেন, রিসোর্টটির নিচতলায় রান্না একটি রেস্তোরাঁ ছিল। সেখানে রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়। গত জুন মাসে অগ্নিনিরাপত্তার বিষয়ে নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস। কিন্তু সেটি অগ্রাহ্য করে তারা রিসোর্টটি পরিচালনা করে আসছিল। দমকল বাহিনীর দেরিতে পৌঁছানোর বিষয়ে এই কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিস স্টেশন থেকে ১৮ কিলোমিটার দূরে হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

সুলতানুল আরেফিন আরও বলেন, ইনানী এলাকার অধিকাংশ ইকো রিসোর্টেও প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা নেই। আগামীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটন করপোরেশনসহ সরকারি সংস্থার সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে ইনানী বিচ এলাকায় একটি ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে ইনানী বিচের টুপ টুপ রিসোর্টে আগুন লাগে। পরে ৮টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ১৫ মিনিটে। ঘটনাস্থল থেকে প্রথমে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও ৪ জন মারা যান। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত