
মিনহাজ উদ্দীন
আলীকদম উপজেলা প্রতিনিধি :
২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মাননীয় পুলিশ সুপার আব্দুর রহমানের অনুমতিক্রমে ও দিকনির্দেশনায় এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ’র তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) আবু সাঈদ, এএসআই (নিঃ) রনেশ বড়ুয়া, এএসআই (নিঃ) মাহমুদুল হাসান, এএসআই (নিঃ) রাজীব দে ও সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে দায়রা ৪০/২০, জিআর ৫৭২/১৭, চৌদ্দগ্রাম থানা মামলা নং-০২, তারিখ ০১/১২/২০১৭ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(খ) ধারায় ৫ (পাঁচ) বছরের কারাদণ্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ডপ্রাপ্ত জিআর ওয়ারেন্টভুক্ত আসামী সৈয়দ আলম প্রকাশ আব্দুস সালাম (পিতা-মৃত লাল মিয়া), সাং-থাইনখালী (হাকিম পাড়া), থানা-উখিয়া, জেলা-কক্সবাজার; এপি-২৮৭ তৈন মৌজা, পাট্টাখাইয়া, থানা-আলীকদম, জেলা- বান্দরবান—কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার থাইনখালী এলাকার হাকিম পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।