1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ - আমার সকাল ২৪ |
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ১:৪২|
ব্রেকিং নিউজ:
ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন মান্দা ইউএনও ঈদুল ফিতরের ফিরতি ট্রেন টিকিট বিক্রি শুরু আজ ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার বিজয়নগরে ১৪০০ ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেফতার ২ ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর রুমাবাসীর দাবি: জিংসম লিয়ান বমকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য করার আহ্বান গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  বাকেরগঞ্জে নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক রাজশাহী মেডিকেলে মায়ের মৃত্যুর পর নবজাতককে দত্তক নিতে হাসপাতালে ভিড় ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে ‘রাজকীয় উটের মাংস’ বিক্রির ঘোষণা ৪৭টি মাথার খুলি ও বিপুল মানব হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার নন্দীগ্রামে মাদকসহ ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬

ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ

আশরাফুদ্দীন আল আজাদ
  • আপলোডের সময় : শনিবার, মার্চ ১৪, ২০২৬,
ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি :

ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ রাজনৈতিক পথচলার মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩৯ বছরে পদার্পণ করেছে। ১৯৮৭ সালের ১৩ মার্চ ঢাকার শাপলা চত্বরে সংঘটিত রক্তঝরা ঘটনার মধ্য দিয়ে দলটির রাজনৈতিক অভিযাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণকে এক ভিডিও বার্তায় বিপ্লবী শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

প্রতিষ্ঠা ও ইতিহাস

১৯৮৭ সালের ১৩ মার্চ বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও সংগঠনের যৌথ উদ্যোগে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে “ইসলামী শাসনতন্ত্র আন্দোলন” নামে একটি আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে মতপার্থক্য ও ভাঙনের পর চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে এটি একটি রাজনৈতিক দলে রূপ নেয়।

১৯৯১ সাল থেকে দলটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম শুরু করে। পরে ২০০৮ সালে নির্বাচন কমিশনে নিবন্ধনের সময় দলটি “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নামে নিবন্ধিত হয় এবং হাতপাখা প্রতীক লাভ করে।

দলীয় নেতৃত্ব

বর্তমানে দলের নেতৃত্বে রয়েছেন—
আমীর: সৈয়দ রেজাউল করিম
সিনিয়র নায়েবে আমীর: সৈয়দ ফয়জুল করিম
মহাসচিব: অধ্যক্ষ ইউনুস আহমদ
সিনিয়র যুগ্ম মহাসচিব: গাজী আতাউর রহমান
প্রেসিডিয়াম সদস্য: সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী

দলটির প্রতিষ্ঠাতা ছিলেন চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিম। দলের কেন্দ্রীয় কার্যালয় ঢাকার পুরানা পল্টনের ৫৫/বি নোয়াখালী টাওয়ার (৩য় তলা)-এ অবস্থিত।

সংগঠন ও সহযোগী শাখা

দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে রয়েছে—
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ,
ইসলামী আইনজীবী পরিষদ এবং জাতীয় শিক্ষক ফোরাম।

মতাদর্শ ও কর্মসূচি

চরমোনাই পীর ঐতিহ্যগতভাবে দলের আমীর বা প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। প্রতিষ্ঠাতা সৈয়দ ফজলুল করিমের চিন্তাধারার শিকড় ভারতের দারুল উলুম দেওবন্দের সঙ্গে যুক্ত। দেওবন্দমুখী কওমি মাদ্রাসা, উলামা ও বিপুল সংখ্যক মুরিদ-অনুসারী সারাদেশে দলটির শক্তিশালী সমর্থনভিত্তি গড়ে তুলেছে।

দলের প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে—
দাওয়াহ ও সংগঠন গঠন,
জ্ঞান অর্জন ও প্রশিক্ষণ,
জনগণের ঐক্য ও মানবতার সেবা,
সামাজিক ও শিক্ষাব্যবস্থার সংস্কার,
অর্থনৈতিক মুক্তি,
ইসলামী সংস্কৃতির বিকাশ এবং ইসলামী নীতির ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা।

নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য ভোট পেয়ে আসছে।
২০১৮ সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয় এবং রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে চতুর্থ স্থান অর্জন করে দলটি। একই বছর রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করলেও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে।

২০২০ সালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলটি যথাক্রমে ৩.৭০% ও ৩.৮০% ভোট পায়।
২০২২ সালে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭.৮২% এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৭.৯% ভোট অর্জন করে।

২০২৩ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৮.২৪%, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩.৪৪% এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪.৬৫% ভোট পায়।

উল্লেখযোগ্যভাবে, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো একটি সংসদীয় আসনে বিজয়ী হয়ে ইতিহাস গড়ে।

রক্তঝরা সূচনার ইতিহাস

ইসলামী আন্দোলন বাংলাদেশের যাত্রা শুরু হয় এক রক্তঝরা ঘটনার মধ্য দিয়ে। ১৯৮৭ সালের ১৩ মার্চ ঢাকার শাপলা চত্বরে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। সমাবেশ ঠেকাতে পুলিশ আগের দিনই মঞ্চ ভেঙে দেয় এবং কয়েকজন কর্মীকে গ্রেফতার করে।

পরদিন মতিঝিল, দৈনিক বাংলা ও আশপাশের এলাকায় কড়া পুলিশি বেষ্টনী গড়ে তোলা হয়। সমবেত জনতার ওপর লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও গুলিবর্ষণে বহু মানুষ আহত হন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রাঙ্গণেও দমন-পীড়নের ঘটনা ঘটে।

সেই রক্তঝরা দিন থেকেই শুরু হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী রাজনৈতিক অভিযাত্রা। প্রতিষ্ঠার ৩৯ বছরে দলটি দেশের রাজনীতিতে একটি স্থায়ী পরিচিতি ও প্রভাব তৈরি করেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper