
মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় ঐতিহ্যবাহী নাভারণ পশুহাট পুনরায় চালু উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও শার্শার গণমানুষের নেতা আবুল হাসান জহির, যিনি বলেন, আগামী ১১ মার্চ নাভারণ পশুহাট পুনরায় চালু হবে, ইনশাআল্লাহ। তিনি আরও আশ্বাস দেন যে, পশুহাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা, ব্যবসায়ীদের থাকার ব্যবস্থা এবং যাতায়াতের জন্য প্রয়োজনীয় যানবাহনের সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি উল্লেখ করেন, নাভারণ পশুহাট চালুর মাধ্যমে এলাকার পুরোনো ঐতিহ্য পুনরুদ্ধার হবে এবং এটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও ওলামাদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধি।
সভাপরবর্তী অংশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।