1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
এশিয়ান গেমস হকির প্রাথমিক দলে ফিরলেন অভিজ্ঞ জিমি - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

এশিয়ান গেমস হকির প্রাথমিক দলে ফিরলেন অভিজ্ঞ জিমি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, August 5, 2026,
এশিয়ান গেমস হকির প্রাথমিক দলে ফিরলেন অভিজ্ঞ জিমি
এশিয়ান গেমস হকির প্রাথমিক দলে ফিরলেন অভিজ্ঞ জিমি

এশিয়ান গেমস হকির প্রাথমিক দলে ফিরলেন অভিজ্ঞ জিমি

এশিয়ান গেমস হকির প্রস্তুতির জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। দীর্ঘ বিরতির পর জাতীয় দলের ক্যাম্পে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি।

৩৯ বছর বয়সী জিমি গত ৩১ জুলাই মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেন। মঙ্গলবার (৪ আগস্ট) ক্যাম্পে থাকা খেলোয়াড়দের মধ্য থেকে প্রাথমিকভাবে ২৪ জনকে বাছাই করা হয়। তবে এটিই চূড়ান্ত দল নয়।

ফেডারেশন সূত্রে জানা গেছে, আগামী ১০ আগস্ট এই দল থেকে ২০ জনের চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করা হবে। এরপর ১২ আগস্ট প্রস্তুতি ক্যাম্পের জন্য জার্মানির উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ হকি দল। সেখানে প্রায় এক মাস অবস্থান করে জার্মানির শীর্ষ ও দ্বিতীয় সারির ক্লাবগুলোর বিপক্ষে ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে পিটার গেরহার্ডের শিষ্যরা।

এর আগে বয়সের অজুহাতে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন জিমি। প্রায় ১৭ মাস আগে তৎকালীন হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি তাকে দল থেকে বাদ দেয়। যদিও তার পারফরম্যান্স ও ফিটনেস নিয়ে কোনো প্রশ্ন ছিল না। ২০২৪ সালের এপ্রিলে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার হকি লিগে মোহামেডানের হয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।

২০২৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন কাপের দল গঠনের সময়ও তাকে কুপার টেস্টে ডাকা হয়নি। তবে গত ১৮ জুলাই গঠিত নতুন অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর আবারও জাতীয় দলের ক্যাম্পে ফেরার সুযোগ পান জিমি।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসকে সামনে রেখে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০০৩ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা রাসেল মাহমুদ জিমি বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৯৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সর্বশেষ তিনি ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের জার্সিতে ওমানের বিপক্ষে মাঠে নামেন।

বাংলাদেশ হকি দলের প্রাথমিক স্কোয়াড:

রাসেল মাহমুদ জিমি, পুষ্কর খীসা, আমিরুল ইসলাম, বিপ্লব কুজুর, আশরাফুল হক, আশরাফুল ইসলাম, আল নাহিয়ান, হুজাইফা হোসেন, রেজাউল করিম, মেহরাব হাসান, রোমান সরকার, ফজলে হোসেন, আবেদ উদ্দিন, সাহিদুর রহমান, ওবায়দুল হোসেন, দ্বীন ইসলাম, খালেদ মাহমুদ, আমান শরিফ, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম ও রাকিবুল হাসান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper