
নিউজ ডেস্ক, নির্বাচনের সকাল
বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর খানে বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এ সময় তার মা ও স্ত্রী উপস্থিত ছিলেন। ভোট প্রদান শেষে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে। মঞ্জু নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আশা প্রকাশ করেছেন। কেন্দ্রে এবি পার্টির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল।