এবার স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, September 9, 2026,
এবার স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
এবার স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি

এবার স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি

আমার সকাল ২৪

বুটে বলের জাদু দিয়ে ফুটবলবিশ্ব শাসন করার পর এবার ফুটবল ক্লাবের মালিকানায় আরও বড় পরিসরে আসার পথে লিওনেল মেসি। আর্জেন্টাইন এই মহাতারকা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসে কিনতে যাচ্ছেন বলে জানা গেছে।

সবকিছু ঠিক থাকলে এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছর স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব ইউই করনেল্লার মালিকানা নেন তিনি। করনেল্লা আধা-পেশাদার ক্লাব হওয়ায় এলদেনসেই হবে স্পেনে মেসির প্রথম পেশাদার ক্লাব।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
খুলনা বিভাগকে হারিয়ে জাতীয় পর্যায়ে মঠবাড়িয়ার মোমেনিয়া দাখিল মাদ্রাসার কাবাডি দল খুলনা বিভাগকে হারিয়ে জাতীয় পর্যায়ে মঠবাড়িয়ার মোমেনিয়া দাখিল মাদ্রাসার কাবাডি দল

স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এলদেনসের সংখ্যাগরিষ্ঠ মালিক ‘থি সলুসিওনেস গ্রুপ এসএএস’-এর কাছ থেকে ক্লাবটির সব শেয়ার কেনার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন মেসি। আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে চুক্তি সম্পন্ন করতে স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টসের (সিএসডি) আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হবে।

ফুটবল ক্লাবের মালিকানায় মেসির এটি প্রথম উদ্যোগ নয়। গত ১৬ এপ্রিল স্পেনের পঞ্চম স্তরের ক্লাব ইউই করনেল্লার একক মালিকানা নিজের নামে নেন তিনি। এ ছাড়া ইন্টার মিয়ামির সঙ্গে খেলোয়াড় হিসেবে চুক্তি শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিরও অংশীদারি পাওয়ার সম্ভাবনা রয়েছে মেসির।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আলিকান্তে প্রদেশের প্রায় ৫৫ হাজার মানুষের শহর এলদায় গড়ে ওঠে এলদেনসে। শত বছরের বেশি ইতিহাসের ক্লাবটি দীর্ঘ সময় নিচের সারির লিগে খেললেও সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বিনিয়োগের ফলে বেশ কিছুটা এগিয়েছে। গত চার মৌসুমের তিনটিতেই স্পেনের দ্বিতীয় বিভাগ বা লা লিগা-২-এ খেলেছে দলটি।

তবে চলতি মৌসুমে ভালো অবস্থায় নেই এলদেনসে। প্রথম চার ম্যাচ থেকে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করেছে ক্লাবটি। এর পরিপ্রেক্ষিতে গত রোববার কোচ ক্লদিও বাররাগানকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত