1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
এনসিপি থেকে পদত্যাগ করলেন ফরিদপুর জেলা সদস্য সৈয়দা নীলিমা দোলা - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ২:৪০|
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন

এনসিপি থেকে পদত্যাগ করলেন ফরিদপুর জেলা সদস্য সৈয়দা নীলিমা দোলা

মো: শাহীন হাওলাদার
  • আপলোডের সময় : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬,
এনসিপি থেকে পদত্যাগ করলেন ফরিদপুর জেলা সদস্য সৈয়দা নীলিমা দোলা
এনসিপি থেকে পদত্যাগ করলেন ফরিদপুর জেলা সদস্য সৈয়দা নীলিমা দোলা

এনসিপি থেকে পদত্যাগ করলেন ফরিদপুর জেলা সদস্য সৈয়দা নীলিমা দোলা

মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার

ফরিদপুর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা শাখার সদস্য সৈয়দা নীলিমা দোলা দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে এনসিপির ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। তবে পরবর্তীতে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট গঠনের পর ওই তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টের মাধ্যমে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক বরাবর দেওয়া পদত্যাগপত্র প্রকাশ করেন সৈয়দা নীলিমা দোলা। ওই পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি একটি মধ্যপন্থী ও সংস্কারমুখী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে—এই প্রত্যাশা থেকেই তিনি দলটিতে যুক্ত হয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের একাধিক সিদ্ধান্ত তাকে চরমভাবে হতাশ করেছে।

তিনি বলেন, “এনসিপির পক্ষে এখন আর মধ্যপন্থী রাজনীতির নতুন পথ সৃষ্টি করা সম্ভব নয়। দলটি পুরোপুরি ডানপন্থী ঘরানার দিকে ঝুঁকে পড়েছে।”

জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনকেন্দ্রিক জোট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, এটি কোনো কৌশলগত রাজনৈতিক জোট নয়; বরং নেতাকর্মীদের সঙ্গে প্রতারণার শামিল। মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়ে অনেককে বিভ্রান্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

দলের ভেতরে প্রচলিত ‘ক্ষমতা বা গুরুত্ব না পেয়ে পদত্যাগ’—এই অভিযোগও সরাসরি নাকচ করেন সৈয়দা নীলিমা দোলা। তিনি বলেন,
“আমাকে কেউ কোনো ক্ষমতা দেয়নি। বরং আমার প্রগতিশীল মানসিকতা ও ব্যক্তিগত ক্যারিয়ারের পরিচয়ই এতদিন এনসিপিকে শক্তি জুগিয়েছে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper