এনবিআর বিভাজন আন্দোলনে শাস্তি পাওয়া ২৪ কর্মকর্তার দণ্ড মওকুফ
- আপলোডের সময় : Sunday, September 6, 2026,

এনবিআর বিভাজন আন্দোলনে শাস্তি পাওয়া ২৪ কর্মকর্তার দণ্ড মওকুফ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভাজন ইস্যুতে আন্দোলনে অংশ নেওয়ার কারণে সাময়িক বরখাস্তের পর লঘুদণ্ড পাওয়া ২৪ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে সরকার।
গত ২ সেপ্টেম্বর এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহসান হাবিব স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে এসব প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে দণ্ডপ্রাপ্ত ২৪ কর্মকর্তার লঘুদণ্ড মওকুফের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এনবিআর বিভাজন ইস্যুতে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং তদন্ত শেষে লঘুদণ্ড দেওয়া হয়।
এখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ওই ২৪ কর্মকর্তার ওপর আরোপিত লঘুদণ্ড মওকুফ করা হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।