1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
এনইআইআর সিস্টেম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর - আমার সকাল ২৪ |
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| সকাল ৭:২৬|
ব্রেকিং নিউজ:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত লক্ষ্মীপুরে যুবককে হত্যাচেষ্টার ঘটনা, আইসিইউতে চিকিৎসাধীন নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত দই না ডিম, চুলের জন্য কোনটি ভালো? কফি খেলে ত্বকে কী হয়: কালো হওয়ার ভয় নেই, উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে বাজারে স্বর্ণের নতুন রেকর্ড মূল্য — রুপার দাম অপরিবর্তিত লামায় অবৈধ সেগুন কাঠসহ রেজিস্ট্রেশনবিহীন পিকআপ জব্দ বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে গণভোট প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার বান্দরবান আলীকদমে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০, এলাকায় উত্তেজনা বড়দিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা জামালপুরে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত, কিশোর আহত বাঞ্ছারামপুরে নতুন ইউএনও নিযুক্ত: তারিকুল ইসলাম বেলকুচিতে মঞ্চায়িত হল নজরুলের “পুতুলের বিয়ে ঠাকুরগাঁও পীরগঞ্জে কর্মপ্রত্যাশী যুবদের মতবিনিময় সভা ফরিদপুর-৩: জামায়াতে ইসলামের উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১২ গ্রামে গাজর উৎপাদনে রেকর্ড — মান্দার মাঠজুড়ে কমলার সমাহার ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রসহ আহত তিন হবিগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল ভারতীয় প্রসাধনী জব্দ আখাউড়ায় যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ২ পঞ্চগড়ে বিনোদন পার্ক কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ যে দেশেই গণভোট হয়েছে সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব নীলফামারী–২ আসনে বইছে নির্বাচনী হাওয়া, লড়াই হবে হাড্ডাহাড্ডি ঝিকরগাছায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত বান্দরবান লামা থানাধীন গজালিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার গলাচিপা–দশমিনায় ভিপি নুরের পক্ষে কাজ না করায় বিএনপির দুই কমিটি বিলুপ্ত ময়মনসিংহ ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে এনা বাস–পিকআপ সংঘর্ষে চালক নিহত বান্দরবান-৩০০ নং আসনে জামায়াত–এনসিপি জোটের একক প্রার্থী এসএম সুজা উদ্দিন নওগাঁর আত্রাইয়ে ভেকু দিয়ে মাটি কাটায় ফসলি জমি হুমকিতে আলি শাথের নেতৃত্বে গাজার ‘টেকনোক্র্যাট সরকার’ গঠন, ট্রাম্পের সমর্থন জোট ছাড়ার কারণ জানাল ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিনেত্রী পূজা চেরির ভিডিও ভাইরাল — নেটদুনিয়ায় কৌতূহ্যের ঝড় কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত বালাগঞ্জ-তাজপুর সড়কের বেহাল দশা: ৬৬৭ মিটারের নির্মাণ কাজ ৮ মাসেও শেষ হয়নি উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬ সালথায় শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে উঠান বৈঠক ও দোয়া মাহফিল সালথায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পাঁচবিবিতে তিন দিনব্যাপী শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী সীতাতলার মেলা শুরু

এনইআইআর সিস্টেম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর

মাহাফুজুর রহমান
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬,
এনইআইআর সিস্টেম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর
এনইআইআর সিস্টেম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর

এনইআইআর সিস্টেম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর

মাহাফুজুর রহমান, ঢাকা | আমার সকাল ২৪

বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনইআইআর (NEIR) সিস্টেম চালুর প্রতিবাদে মোবাইল ব্যবসায়ীদের একটি অংশ এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে প্রায় ৫০০ থেকে ৬০০ আন্দোলনকারী একযোগে বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। হামলার ফলে বিটিআরসি ভবনের পাশে দাঁড়িয়ে থাকা সংস্থাটির একটি বাস ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে শেরেবাংলা নগর থানা পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২৬ জনকে আটক করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘটনার পর এলাকাজুড়ে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper