
হাফিজুর রহমান
বিশেষ প্রতিনিধি
এইচএসসি পরীক্ষা-২০২৬ চলাকালে ঝালকাঠি সরকারি কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সহায়তায় এগিয়ে আসে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদল।
ঘটনার খবর পেয়ে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছে অসুস্থ পরীক্ষার্থীর জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। পরে তাকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।
পরীক্ষার্থীর জরুরি মুহূর্তে দ্রুত মানবিক সহায়তা প্রদান করায় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের অনেকেই ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান এবং সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, সংকটময় মুহূর্তে দ্রুত সহযোগিতা পরীক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।