1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
উলিপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা - আমার সকাল ২৪ |
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| সকাল ৮:৩৪|
ব্রেকিং নিউজ:
উলিপুর রাজনীতিতে নতুন সমীকরণ: ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান তালা প্রতীকের বিশাল সমর্থনে শান্তিগঞ্জে জনসভায় অঙ্গীকারবদ্ধ ব্যারিস্টার আনোয়ার হোসেন উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে প্রচারণার তুঙ্গে সাচিং প্রু জেরি আজ থেকে মাঠে নামছে যৌথ বাহিনী ছাগলনাইয়ায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বরগুনার তালতলীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি হিরোন গ্রেপ্তার ছাগলনাইয়ায় কৃষক সমাবেশে এমপি প্রার্থীর কৃষক ও এলাকাবাসীকে সমর্থনের আহ্বান গাজীপুরে মাদকমুক্তি ও খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এম. মঞ্জুরুল করিম রনি পটুয়াখালী-২: সাবেক মেম্বার আবদুস সালাম জামায়াতে ইসলামে যোগদান বাউফল থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বাউফলে ইসলামী আন্দোলন প্রার্থী আ. মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ইশ্বরগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য: ‘২ লাখ টাকা চাঁদা দাবির’ অভিযোগ বোচাগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় বিপুল মানুষের উপস্থিতি লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ গ্রেফতার, উদ্ধার ৩ চোরাই মোটরসাইকেল ফরিদপুরে শামা ওবায়েদ ইসলামের নির্বাচনী প্রচারণা বগুড়া সদর-৬: তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত যশোরে যৌথবাহিনী অভিযান: অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, প্রধান আসামি পালিয়ে গেছে দুর্গাপুরে কাস্তে মার্কা প্রার্থীর জনসভা অনুষ্ঠিত বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার হেরার আলো আইডিয়াল একাডেমির ক্রীড়া ও পুরস্কার বিতরণী পিরোজপুরে আনসার সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে বিশেষ প্রশিক্ষণ চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে এয়ার গান ও গ্যাস পিস্তল উদ্ধার খিলক্ষেতে ২১ সাংবাদিক সেনা হেফাজতে, পরে মুক্তি মুরাদনগরের মুক্তিযোদ্ধারা ধানের শীষের প্রার্থী কায়কোবাদকে সমর্থন কুড়িল বিশ্বরোডে বাসের রেষারেষি: পথচারী নারী নিহত ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর রঙিন ব্যানার, মানা হচ্ছে না আচরণবিধি বগুড়ায় শিক্ষার্থী ধর্ষণ মামলায় তরুণ গ্রেপ্তার, পৃথক অভিযানে মাদক কারবারি আটক ইসলামপুরে বিএনপির ব্যাপক গণসংযোগ: ইশতেহার নিয়ে জনতার দুয়ারে সুলতান মাহমুদ বাবু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফল করতে আলীকদম সেনা জোনের বিশেষ পদক্ষেপ শ্যামনগরে বিজিবি কর্তৃক ভারতীয় এয়ারগান ও গুলি জব্দ ছাতক ৫ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারে প্রার্থী মিলনের কন্যার আবেগঘন বক্তব্যে ব্যাপক সাড়া জীবননগর সীমান্তে মাদকসহ দুই বাংলাদেশি আটক ফরিদপুরের সালথায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশ “আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যুকাল পাশে থাকতে চাই” — শামা ওবায়েদ সুষ্ঠু নির্বাচনে মাদক ও অস্ত্র উদ্ধার: নৌবাহিনীর অভিযান ভোলায় ভোলাসহ নদীবেষ্টিত এলাকায় ১০০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন হবিগঞ্জে বিশেষ কৌশলে মাদক পাচারকালে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ভোটের আগে সবাই ভাই, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির পটুয়াখালী–২ (বাউফল) জেলা: বিশাল জনসমাবেশে পরিবর্তনের শিহরণ নান্দাইলে চন্ডিপাশা স্কুল মাঠে বড় রাজনৈতিক সমাবেশ: উপস্থিত থাকছেন সাদিক কায়েম ও শিবির সভাপতি সাদ্দাম

উলিপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬,
উলিপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা
উলিপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

উলিপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

কয়েক বছর আগেও কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র ও তিস্তার চরাঞ্চল ছিল গোচারণভূমি। পতিত জমিতে চরে বেড়াত গবাদি পশু। কিন্তু এখন সেই জমিতেই হচ্ছে লাভজনক ফসল ভুট্টা চাষ। স্বল্প সময়ে, স্বল্প খরচে সহজ উপায়ে ভুট্টা চাষ করে নিজেদের দিন বদলের আশা করছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা তাদের আশাকে আরও জোরালো করেছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উলিপুরে ৩৫৯ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৮৭২ মেট্রিক টন। কৃষি বিভাগ জানিয়েছে, যেসব জমিতে অন্য কোনো ফসল হয় না, সেসব জমিতেই ১২০ থেকে ১২৫ দিনের মধ্যে তুলনামূলক কম ব্যয়ে ভুট্টা উৎপাদন সম্ভব। এক বিঘা জমিতে প্রায় ৩০ হাজার টাকার ভুট্টা ফলানো যায়।

স্থানীয় কৃষকরা জানান, বন্যার পর বালুময় জমিতে পলিমাটি জমে ভুট্টা উৎপাদনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এতে চরাঞ্চলের কৃষকরা ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন।

হাতিয়া ইউনিয়নের কৃষক আব্দুল মজিদ বঙ্গবাসী বলেন, “উপজেলা কৃষি কার্যালয়ের সহযোগিতায় এবার আট একর জমিতে ভুট্টা চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের চেয়ে বেশি লাভ হবে বলে আশা করছি।”

স্থানীয় কৃষিবিদরা জানান, নদীভাঙনে ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়া অনেক কৃষক ভুট্টা চাষের মাধ্যমে আবারো স্বাবলম্বী হয়ে উঠছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ভুট্টা উৎপাদন অতীতের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা মশারফ হোসেন জানান, “গত বছরের বন্যায় বালু জমিতে পলিমাটি পড়ায় এ বছর ফলন ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পুনর্বাসন কর্মসূচির আওতায় ৯০০ কৃষক-কৃষাণীকে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত পরামর্শ ও সহায়তাও প্রদান করা হচ্ছে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper