1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
উলিপুরে ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলনে সরব চক্র, নীরব প্রশাসন - আমার সকাল ২৪ |
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| দুপুর ২:৫৭|
ব্রেকিং নিউজ:
রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বোয়ালমারীতে ইয়াবা, ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন: বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা নোয়াখালী জেলা বিএনপি মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা” নিজ অর্থায়নে পার্বতীপুরে মহান বিজয় দিবসের আয়োজন ফুলবাড়ীতে শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত ছাতকে আবাহনী স্পোর্টিং ক্লাবের ২০তম মহান বিজয় দিবস উদযাপন বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত আখাউড়ায় স্ত্রী হত্যা: স্বামী পলাতক বান্দরবানে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানে তিন আওয়ামী লীগ নেতা আটক ওসমান হাদির অবস্থা স্থিতিশীল, আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে পাঁচবিবিতে মহান বিজয় দিবস-২৫ উদযাপন স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করবে দেশবাসী: মির্জা ফখরুল জামায়াতের যুব শাখার বিজয় ম্যারাথন অক্ষরের অসুস্থতায় দুই বছর পর ভারতীয় দলে শাহবাজ এক যুগ ধরে ঝুঁকিপূর্ণ নারানদিয়া সেতু, চরম আতঙ্কে হাজারো মানুষ প্রথমবারের মতো সিআইপি নির্বাচিত হলেন মাইনুল ইসলাম বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে চলাচলের পরামর্শ: ডিএমপি ট্রাফিক নির্দেশনা ফরিদপুর-৪ হবে শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ: শহিদুল ইসলাম বাবুল শীতে ত্বকের যত্ন: প্রাকৃতিক উপায়ে রুক্ষতা দূর করার সহজ উপায় স্বাধীনতার পূর্বের শত্রুরাই পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল — বিএফইউজে সভাপতি নাজিরপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু কন্যাসন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্বামীর নির্মম নির্যাতনের শিকার নারী সৌদিতে আইনভঙ্গের অভিযোগে ১৯ হাজারেরও বেশি প্রবাসী গ্রেপ্তার পার্বতীপুরে মসজিদ উন্নয়নে সিমেন্ট প্রদান হোয়াইক্যংয়ের নয়াপাড়া বটতলিতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ: ধারালো অস্ত্র আঘাতে যুবক গুরুতর আহত মুন্সীগঞ্জে ই’য়া’বা’সহ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে জামায়াতের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত আমতলীতে উপজেলা প্রশাসনের নামে বিজয় দিবসের চাঁদা আদায়ের অভিযোগ সিংড়ায় বিএনপির বিক্ষোভ: ওসমান হাদীকে হত্যা চেষ্টা প্রতিবাদ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেতাগীতে আলোচনা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাইক দুর্ঘটনায় আহত লোহাগাড়ার যুবকের মৃত্যু বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ টানা ৩০ দিন রাতের দুধ-গুড় পান করার সম্ভাব্য উপকারিতা নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত প্রার্থী মোঃ খবিরুল ইসলাম আখাউড়ায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের বিশ্ব রেকর্ড প্রচেষ্টা

উলিপুরে ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলনে সরব চক্র, নীরব প্রশাসন

মোঃ সোলায়মান গনি
  • আপলোডের সময় : মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫,

উলিপুরে ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলনে সরব চক্র, নীরব প্রশাসন

মোঃ সোলায়মান গনিমোঃ সোলায়মান গনি, উলিপুর উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী একটি চক্র ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু তোলার কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়া ইউনিয়নের অনন্তপুর এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ড্রেজার মেশিনের মাধ্যমে ব্যাপক হারে বালু উত্তোলন চলছে। উত্তোলিত বালু ফসলি জমিতে মজুদ করে পাহাড়সম স্তূপ তৈরি করা হয়েছে। পরে সেই বালু স্থানীয় সড়ক ব্যবহার করে ট্রাক্টর ও ট্রাকযোগে বিক্রি করা হচ্ছে।

এতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প ঝুঁকির মুখে পড়েছে। পাশাপাশি গ্রামীণ কাঁচা সড়কগুলো বেহাল অবস্থায় পরিণত হয়েছে। প্রতিদিন ট্রাক্টরের ভারী যাতায়াত ও বিকট শব্দে স্থানীয়দের রাতের ঘুম নষ্ট হচ্ছে। বিশেষ করে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শব্দদূষণে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, হাতিয়ায় সরকারি কোনো বালুমহাল না থাকলেও বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি বহু বছর ধরে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বালু উত্তোলন চালিয়ে আসছে। সম্প্রতি পুরোনো চক্রের সঙ্গে নতুন কিছু ব্যবসায়ী যুক্ত হয়ে এই অবৈধ কার্যক্রম আরও জোরদার করেছে।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে পরে ছেড়ে দেয়। এতে স্থানীয়রা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন,

“রাতে ট্রাক্টরের শব্দে জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, জমি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের কাছে আমরা স্থায়ী সমাধান চাই।”

সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান বলেন,

“অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কাউকে পাওয়া যায়নি। খালি গাড়িসহ ড্রাইভার ও হেলপারদের আটক করা হয়েছিল, তবে অপরাধ প্রমাণ না পাওয়ায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন,

“প্রশাসনকে ম্যানেজ করার অভিযোগ সত্য নয়। আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। এসিল্যান্ড ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিচারিক ক্ষমতা প্রয়োগ করে সিদ্ধান্ত নেন, যা তার এখতিয়ারভুক্ত বিষয়।”

এদিকে স্থানীয় জনসাধারণ দ্রুত প্রশাসনিক নজরদারি বাড়ানো ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2025 Amar Sokal 24