ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুড়ারপার আঞ্চলিক শাখার আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • আপলোডের সময় : Tuesday, September 1, 2026,
ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুড়ারপার আঞ্চলিক শাখার আলোচনা সভা ও মিলাদ মাহফিল
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুড়ারপার আঞ্চলিক শাখার আলোচনা সভা ও মিলাদ মাহফিল

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুড়ারপার আঞ্চলিক শাখার আলোচনা সভা ও মিলাদ মাহফিল

আল আমিন সুমন আহমদ, সিলেট প্রতিনিধি

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কোম্পানীগঞ্জ উপজেলাধীন ফুড়ারপার আঞ্চলিক শাখার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) বাদ জোহর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলা জাতীয় মাসিক ‘পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব

ফুড়ারপার আঞ্চলিক শাখার সভাপতি মো. নুরুজ্জামান জিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ মাহদী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর হোসেন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু সুফিয়ান রুহেল, সহ-সভাপতি আতিক আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক লোকমান হুসেন, প্রচার সম্পাদক আব্দুল মুমিন, অর্থ সম্পাদক সোলেমান আহমদ, সহ-অফিস সম্পাদক নিজাম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক পারবেছ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক ফারহান আহমদ এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিয়াম আহমদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ রিয়াদ শাখা (সৌদি আরব)-এর উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ, দক্ষিণ রনিখাই ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা শফিকুর রহমান, ফুড়ারপার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ময়নুল ইসলাম, ফুড়ারপার পশ্চিম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফুল ইসলামসহ সংগঠনের ফুড়ারপার আঞ্চলিক শাখার দায়িত্বশীলরা।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত