ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কোম্পানীগঞ্জে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার মুবারক র্যালি
- আপলোডের সময় : Friday, August 28, 2026,

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কোম্পানীগঞ্জে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার মুবারক র্যালি
আল আমিন সুমন আহমদ, সিলেট প্রতিনিধি
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উপজেলা শাখার যৌথ উদ্যোগে মুবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বাদ জোহর কোম্পানীগঞ্জে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালি ও পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমদ।
কোম্পানীগঞ্জ উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা মুস্তাক আহমদের সভাপতিত্বে এবং তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি আবু সুফিয়ান রুহেল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ জায়দুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক চৌধুরী, থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদরাসার সুপার মাওলানা সাইদুল ইসলাম, তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ মাহদী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর হোসেন চৌধুরী, সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদ নুমান, কোম্পানীগঞ্জ উপজেলা আল ইসলাহর সাবেক সভাপতি মাওলানা রহমত উল্লাহ, থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি কালা মিয়া, থানা সদর কেন্দ্রীয় মসজিদের সেক্রেটারি মো. আব্দুল আলী ও ক্যাশিয়ার নুরুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন, কোম্পানীগঞ্জ উপজেলা আল ইসলাহর সহসভাপতি বিলাল আহমদ, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন আলাল, লতিফিয়া ক্বারী সোসাইটি কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক কবির আহমদ বুলবুল এবং কোম্পানীগঞ্জ উপজেলা আল ইসলাহর প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি আশরাফ উদ্দিন ও আতিক আহমদ, সহসাধারণ সম্পাদক লোকমান হুসেন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল মুমিন, সহপ্রচার সম্পাদক আব্দুল হামিদ, রুহুল আমিন, সজিব আহমদ, অর্থ সম্পাদক সোলেমান আহমদ, অফিস সম্পাদক শাহরিয়ার আহমদ জামিল, সহ-অফিস সম্পাদক নিজাম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক পারবেছ আহমদ ও সহ-প্রশিক্ষণ সম্পাদক ফারহান আহমদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









