ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোগলাবাজারে তালামীযের আলোচনা সভা
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোগলাবাজারে তালামীযের আলোচনা সভা
সিলেট প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেটের মোগলাবাজার ইউনিয়ন তালামীযে ইসলামিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবং লতিফিয়া কারি সোসাইটি সিলেট মহানগরের অফিস সম্পাদক মারুফ আহমদ।
অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ এবং তাঁর শিক্ষার আলোকে সমাজ গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় স্থানীয় তালামীযে ইসলামিয়ার নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের মুসল্লিরা উপস্থিত ছিলেন।










