1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঈদের দিন ছু'রি দিয়ে ইমামকে খু'ন - আমার সকাল ২৪ |
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৮:০২|
ব্রেকিং নিউজ:
শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে দিকনির্দেশনা ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ ‘সাংবাদিক’ পরিচয়ধারী সামাদ খান আটক, এলাকায় চাঞ্চল্য কর্তৃপক্ষের অবহেলায় রায়পুরে অননুমোদিত ক্লিনিক চালুর অভিযোগ, ভূয়া ডাক্তার সিনথিয়ার বিরুদ্ধে চিকিৎসা প্রদানের অভিযোগ মতলব দক্ষিণে মাদকসহ বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেফতার হাজিরা খাতায় অনুপস্থিত গেটম্যান সাময়িক বরখাস্ত, নান্দাইল রেলগেটে নতুন নিয়োগের উদ্যোগ বদরখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় যুবকের মৃত্যুর অভিযোগ শাবিপ্রবিতে অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন তেঘরিয়া কাটাখালী খালের খননকাজ পরিদর্শন করলেন ইউএনও রামপালে বিশ্ব পরিবেশ দিবস পালিত, ১ হাজার পরিবার পাবে ফলদ বৃক্ষের চারা খেলাধুলার নিবেদিত প্রাণ উস্তাদ এম এ মাসুদ রানা: হাজারো শিক্ষার্থীর প্রেরণার বাতিঘর মানুষ মানুষের জন্য: বাউফলের তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দেশ-বিদেশের সহায়তায় জমা প্রায় ১২ লাখ টাকা রাণীশংকৈল লিপা ইটভাটা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নালিতাবাড়ীতে পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোরগঞ্জে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি” — টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর ঘটনা পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনকে এক বছরের কারাদণ্ড ঝিকরগাছায় জামগাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু সিলেট সদর পশ্চিম উপজেলায় আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাওলানা আব্দুল মোছাব্বির রহ. এর ঈসালে সাওয়াব উপলক্ষে তালামীযে ইসলামিয়ার দোয়া মাহফিল উখিয়া ও টেকনাফ সীমান্তে ৫ লাখ ১২ হাজার পিস ইয়াবা জব্দ রোগীর ছদ্মবেশে ইয়াবা পাচার: ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ নারী বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক মালয়েশিয়া পাচারকালে কোস্ট গার্ডের অভিযান: রোহিঙ্গাসহ ৫০ জন উদ্ধার, ৯ পাচারকারী আটক মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফয়লা বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা ৬ দফা দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশখালীতে বাপার র‍্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি ডিবি সেজে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু মতলবে বাংলাদেশ টেলিভিশনের বহিরঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, আরও ২৫ নেতাকর্মী গ্রেফতার গোয়াইনঘাটে প্রতিবেশীর কিল-ঘুষিতে ব্যক্তি নিহত, ঘাতক আটক বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার বাঘের আক্রমণ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল বাবলু গাজী, ধীরে ধীরে সুস্থতার পথে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি জামিল পাভেলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভর্তি চলছে — দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, সাপ্তাহিক শাখা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে মাদক ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেফতার পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালতি চুরির অভিযোগে পশ্চিমবঙ্গে তৃণমূলের দুই নেতা গ্রেফতার হজ শেষে দেশে ফিরবেন মধ্য জাফলং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান

ঈদের দিন ছু’রি দিয়ে ইমামকে খু’ন

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : মঙ্গলবার, জুন ১৮, ২০২৪,
ঈদের দিন ছু'রি দিয়ে ইমামকে খু'ন
ঈদের দিন ছু'রি দিয়ে ইমামকে খু'ন

নেত্রকোনার কলমাকান্দায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাওলানা আব্দুল বাতেন (৬০) নামের এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। ঈদুল আজহার দিন সোমবার (১৭ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমাম রংছাতি ইউনিয়নের সন্যাসীপাড়া এলাকার মৃত বছির পন্ডিতের ছেলে। তিনি রংছাতি দাখিল মাদ্রাসার সহ-সুপার ও বিশাউতি বাইতুন নুর জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

পুলিশ জানায়, রোববার (১৬ জুন) রাতে মাওলানা আব্দুল বাতেন মসজিদের একটি ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে সোমবার সকালে তিনি মারা যান।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ ঘোষ বলেন, রাত প্রায় সাড়ে ৩টার দিকে মাওলানা আব্দুল বাতেনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের বড় ছেলে বদিউজ্জামান বদি বলেন, “কে বা কারা আমার বাবাকে এমন নির্মমভাবে খুন করেছে কিছু বুঝে উঠতে পারছিনা। আমার বাবা কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। তবে কেন তাকে হত্যা করা হলো? বাবার হত্যার বিচার চাই।”

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য আব্দুল বাতেনের মরদেহ মর্গে রাখা হয়েছে। এই হত্যাকান্ডের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper