1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, July 10, 2026,
ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র
ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র

ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র
ইরানের দক্ষিণাঞ্চলের দুটি সামরিক স্থাপনায় বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় বিস্ফোরণ ও হামলার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ওই সময় তারা ইরানে কোনো নতুন সামরিক অভিযান পরিচালনা করেনি। ফলে সর্বশেষ বিস্ফোরণের ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, বুশেহর প্রদেশের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নর এহসান জাহানিয়ানের দাবি, বুশেহর শহরের কাছে একটি সামরিক স্থাপনায় ‘যুক্তরাষ্ট্র-ইসরাইলি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র’ আঘাত হেনেছে।

বুশেহর প্রদেশে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার পাশাপাশি ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও রয়েছে। তবে এ ঘটনায় পারমাণবিক স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানায়, ওমান উপসাগর তীরবর্তী কৌশলগত বন্দরনগরী কোনারাকের একটি নৌসামরিক এলাকায় ‘শত্রুপক্ষের যুদ্ধবিমান’ থেকে দুই দফা হামলা চালানো হয়েছে। জেলার গভর্নর মোহাম্মদ ইউনুস হাকানির বরাতে বলা হয়, হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে সিএনএনকে দেওয়া বক্তব্যে এক মার্কিন কর্মকর্তা বলেন, হামলার খবর প্রকাশের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে কোনো অভিযান চালাচ্ছিল না। একই ধরনের অবস্থান নিয়েছে ইসরাইলও। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ভেতরে সংঘটিত এসব হামলায় ইসরাইলের সম্পৃক্ততার বিষয়ে তারা অবগত নন।

পরস্পরবিরোধী এসব বক্তব্য এমন সময়ে সামনে এলো, যখন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যেই উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী দেশগুলো নতুন করে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে।

আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন এখনও তেহরানের সঙ্গে আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ এবং দুই পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper