ইরানের ‘শ্যাডো ফ্লিটের’ ১৭ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, October 9, 2026,
ইরানের ‘শ্যাডো ফ্লিটের’ ১৭ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ইরানের ‘শ্যাডো ফ্লিটের’ ১৭ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ‘শ্যাডো ফ্লিটের’ ১৭ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের তেল রপ্তানিতে চাপ বাড়াতে দেশটির কথিত ‘শ্যাডো ফ্লিটের’ সঙ্গে সংশ্লিষ্ট ১৭টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা ঘোষণা করে। একই সঙ্গে জাহাজ পরিচালনা ও পরিবহন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, নিষেধাজ্ঞার আওতায় আসা জাহাজগুলো ইরানের লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন বাজারে পরিবহন করেছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তাকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপ থেকে রেহাই পাবে না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নিষেধাজ্ঞার আওতায় আসা জাহাজগুলোর মধ্যে রয়েছে ভানুয়াতুর পতাকাবাহী ‘টিনা ৫’। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজটি গত আগস্টে ইরানের ১৫ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল পরিবহন করেছে।

আজকের সেরা পাঁচ আলোচিত খবর একনজরে আজকের সেরা পাঁচ আলোচিত খবর একনজরে

এ ছাড়া কমোরোসের পতাকাবাহী ‘সগল’ ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ইরানের ২০ লাখ ব্যারেলের বেশি প্রোপেন ও বিউটেন পরিবহন করেছে। অন্যদিকে, ক্যামেরুনের পতাকাবাহী ‘শেনজেন’ ২০২৫ সালের নভেম্বর থেকে ৩৫ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল পরিবহন করেছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ইরানের আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক নেটওয়ার্কে প্রবেশাধিকার সীমিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২৪ আগস্ট শুরু হওয়া এ অভিযানের আওতায় জাহাজ চলাচল, বিমান পরিবহন, প্রযুক্তি, স্বর্ণ ও ডিজিটাল সম্পদসহ বিভিন্ন খাতে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ইরানের নিষেধাজ্ঞা এড়ানোর কাজে সহায়তা করা প্রতিষ্ঠানগুলো মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

তবে পৃথক সিদ্ধান্তে ‘হাকুনা মাতাতা’ ও ‘পিনোচিও’ নামের দুটি জাহাজকে নিষেধাজ্ঞার তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ দুটি শ্যাডো ফ্লিটের কার্যক্রম থেকে বেরিয়ে নিষেধাজ্ঞার আওতামুক্ত পরিচালকদের কাছে বিক্রি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত