ইবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ২; একই দিনে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, September 6, 2026,
ইবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ২; একই দিনে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ইবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ২; একই দিনে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ২; একই দিনে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা শিবিরের এক নেতাকে ছাত্রদলের এক কর্মীর চড় দেওয়াকে কেন্দ্র করে জামায়াত-শিবির ও বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় জামায়াতের দুই কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রাতে আগামী তিন মাসের জন্য ইবি শাখা ছাত্রলীগের ২৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ সংগঠন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান হাফিজকে আহ্বায়ক করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন মাসের মেয়াদ শেষে সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক সক্রিয়তা বিবেচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

চড় দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে কাজী জোহায়ের হলের করিডোর দিয়ে যাওয়ার সময় একটি কক্ষ থেকে বের হয়ে আলিনূর রহমান নামের এক ছাত্রদল কর্মী শিবিরের এক নেতাকে চড় দেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ঘটনার পর শিবিরের নেতাকর্মীরা ওই ছাত্রদল কর্মীকে তার কক্ষ থেকে বের করে আনতে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও হল প্রভোস্টের উপস্থিতিতে বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষ আলোচনায় বসে।

আলোচনার সময় অভিযুক্ত ছাত্রদল কর্মীকে আনতে গেলে শিবিরের নেতাকর্মীরা উত্তেজনা সৃষ্টি করেন—এমন অভিযোগ তুলে ছাত্রদল নেতারা সেখান থেকে বের হয়ে যান। এ সময় আবারও দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পরে অভিযুক্ত ছাত্রদল কর্মীকে উদ্ধারের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।

জবিতে গরু ভোজ ঘিরে উৎসবমুখর পরিবেশ, শিক্ষার্থীদের সরব উপস্থিতি জবিতে গরু ভোজ ঘিরে উৎসবমুখর পরিবেশ, শিক্ষার্থীদের সরব উপস্থিতি

প্রধান ফটকে সংঘর্ষ

এরপর ছাত্রদলের নেতাকর্মীরা হল থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন বলে জানা গেছে। এ সময় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় স্থানীয় জামায়াতের দুই কর্মী শহীদুল ও বাবলু আহত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়।

তদন্ত কমিটি গঠন

ঘটনার পর উভয় পক্ষকে নিয়ে প্রক্টর অফিসে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। সেখানে ঘটনা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

পরে শহীদ জিয়াউর রহমান হলের দুই শিক্ষার্থীর মধ্যে সংঘটিত ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তিন সদস্যের একটি কমিটি গঠন করেন।

পুলিশের বক্তব্য

সংঘর্ষের বিষয়ে কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, একটি বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার মতো ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

উপাচার্যের বক্তব্য

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ছাত্রলীগের কমিটি

ইবি শাখা ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মেহেদী হাসান হাফিজ ছাড়াও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. মামুন-অর-রশিদ, আলহাজ আলী শ্রাবণ, তরিকুল ইসলাম তরুণ, রতন কুমার রায়, সামিউল ইসলাম, শাহিন আলম, মামুন রানা, সাব্বির আহমেদ আকিফ, রাব্বি হোসেন, নাছিম হাসান নাঈম, রাসেল আলী, রাকিবুল ইসলাম, সোহানুর রহমান, মেসবাহুল ইসলাম, নাবিল আহমেদ ইমন, মো. সাদিদ খান সাদি, হুসাইন তুষার, অনিক কুমার, সোহাগ শেখ, তানভীর হাসান, রাব্বি হাসান, আকিব মাসুদ, পিয়াস মুস্তাকিম, সাগর আহম্মেদ, মো. রাকিব হোসেন, শাহরিয়ার হিমেল ও পাভেল মোল্লা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত