ইনফান্তিনোকে ঘিরে ফিফায় অসন্তোষ, বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা বাতিলে বাড়ছে চাপ - আমার সকাল ২৪ |
|
|
|
|
|
ব্রেকিং নিউজ:
ইনফান্তিনোকে ঘিরে ফিফায় অসন্তোষ, বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা বাতিলে বাড়ছে চাপ
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
Wednesday, August 5, 2026,
ইনফান্তিনোকে ঘিরে ফিফায় অসন্তোষ, বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা বাতিলে বাড়ছে চাপ
ইনফান্তিনোকে ঘিরে ফিফায় অসন্তোষ, বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা বাতিলে বাড়ছে চাপ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপভিত্তিক বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির অভ্যন্তরে অসন্তোষ আরও প্রকাশ্যে আসছে।
ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রম ঘটনাটিকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে ফিফার প্রধান বৈশ্বিক উন্নয়ন কর্মকর্তা ও সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার পরিকল্পনাটি প্রত্যাহারের সিদ্ধান্তকে ‘প্রয়োজনীয় ও প্রশ্নাতীত’ বলে অভিহিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, ফিফা কর্মীদের উদ্দেশে পাঠানো এক ই-মেইলে গ্রাফস্ট্রম জানান, গত সপ্তাহটি ছিল ‘অসাধারণ ও চ্যালেঞ্জিং’। যদিও তিনি ইনফান্তিনোর নাম উল্লেখ করেননি, তবে ব্যর্থ বিনিয়োগ প্রকল্পের প্রসঙ্গে তিনি বলেন, এফএফই প্রকল্প স্থায়ীভাবে বাতিল হওয়ায় একটি ‘দুঃখজনক ও নিন্দনীয় অধ্যায়ের’ সমাপ্তি ঘটেছে।
গ্রাফস্ট্রম কর্মীদের আশ্বস্ত করে বলেন, বর্তমান পরিস্থিতির প্রভাব থেকে প্রশাসনের সদস্যদের সুরক্ষা দেওয়া হবে। পাশাপাশি ফিফার ২১১টি সদস্য দেশের স্বার্থে সবাইকে পেশাদারিত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, ২০১৯ সালে ফিফায় যোগ দেওয়া আর্সেন ওয়েঙ্গার জানান, এই বিনিয়োগ কৌশলের সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত ছিলেন না। গণমাধ্যমে খবর প্রকাশের পরই তিনি প্রথম প্রকল্পটির বিষয়ে জানতে পারেন। তিনি বলেন, স্বচ্ছতা, সততা ও প্রতিশ্রুতির ভিত্তিতে পরিচালিত একটি স্বাধীন ফিফায় তিনি বিশ্বাস করেন এবং প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত ছিল প্রয়োজনীয়।
এর আগে ইনফান্তিনোর ঘনিষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেন। এছাড়া ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুর অভিযোগ করেন, প্রশাসনকে সভাপতির পক্ষ থেকে বিভ্রান্ত করা হয়েছে।
এদিকে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে চাপ আরও বাড়ছে। ইউরোপের কয়েকটি ফুটবল ফেডারেশন সোমবার তার সম্ভাব্য পুনর্নির্বাচনের প্রতি সমর্থন প্রত্যাহার করেছে বলে জানা গেছে। ফলে ফিফার শীর্ষ নেতৃত্বে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।