ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, October 9, 2026,
ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২

ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে বন্ধ থাকার কথা এমন একটি ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের মায়ের দোয়া ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দক্ষিণ চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) ও একই গ্রামের সফুর উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ কিলন বা চিমনির পাশের দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান উৎপল ও গোলাপ। এ সময় গুরুতর আহত হন আরও দুই শ্রমিক আন্নাছ মিয়া ও হৃদয় মিয়া।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য

আহত আন্নাছ মিয়া লোকমান হোসেনের ছেলে এবং হৃদয় মিয়া হাদিস মিয়ার ছেলে। তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এদিকে কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় গত বছর মায়ের দোয়া ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ভাটাটি বর্তমানে বন্ধ থাকার কথা। তবে কীভাবে সেখানে আবার কার্যক্রম শুরু হয়েছে, সে বিষয়ে তাঁদের জানা নেই।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় জরিমানার মুখে পড়া ইটভাটাটি বন্ধ থাকার কথা হলেও সেখানে কীভাবে শ্রমিকেরা কাজ করছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত