ইউক্রেনকে বেসামরিক সহায়তা অব্যাহত রাখতে ঋণ নেওয়ার সাংবিধানিক নিয়মে ছাড় চেয়েছেন…

  • আপলোডের সময় : Saturday, October 17, 2026,
ইউক্রেনকে বেসামরিক সহায়তা অব্যাহত রাখতে ঋণ নেওয়ার সাংবিধানিক নিয়মে ছাড় চেয়েছেন…
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ইউক্রেনকে বেসামরিক সহায়তা অব্যাহত রাখতে ঋণ নেওয়ার সাংবিধানিক নিয়মে ছাড় চেয়েছেন…

শিবনাথ চন্দ্র ঘোষ।

ইউক্রেনকে বেসামরিক সহায়তা অব্যাহত রাখতে ঋণ নেওয়ার সাংবিধানিক নিয়মে ছাড় চেয়েছেন জার্মানির উন্নয়নমন্ত্রী রিম আলাবালি রাদোভান। তিনি বলেছেন, তার মন্ত্রণালয়ের বাজেট থেকে ইউক্রেনকে বড় অঙ্কের সহায়তা দেওয়া হয়। কিন্তু বাজেট কমতে থাকায় আগের মতো সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়ছে।

শুক্রবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বৈঠকের ফাঁকে বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন তিনি। আলাবালি রাদোভান বলেন, রাশিয়ার হামলা আগের চেয়ে ভয়াবহ হয়ে উঠেছে। এতে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ বাড়ছে, মানুষের দুর্ভোগও বাড়ছে। কিন্তু উন্নয়ন সহায়তার বাজেট কমতে থাকলে ইউক্রেনকে বর্তমান মাত্রায় সহায়তা দেওয়া সম্ভব হবে না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

চলতি বছর তার মন্ত্রণালয়ের বাজেট থেকে ইউক্রেনের জন্য প্রায় ৩৩ কোটি ইউরো বরাদ্দ রয়েছে। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ৩৭ কোটি ১০ লাখ ডলার। ২০২২ সালে এই বরাদ্দ ছিল ৬৭ কোটি ইউরো। ২০২৩ সালে তা বেড়ে ৭৫ কোটি ইউরো হয়েছিল।

মন্ত্রী বলেন, বিষয়টি এখন আর রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নেই। বাজেটে বড় ধরনের কাটছাঁটের কারণে আগের মতো সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি আরো বলেন, ইউক্রেন ও ইউরোপের স্থিতিশীলতা বজায় রাখতে এই অর্থ পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে। তাই সহায়তা কমে গেলে তা বড় সমস্যা তৈরি করবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
যশোরে সহস্রাধিক গাছ কাটার উদ্যোগ ঘিরে উদ্বেগ যশোরে সহস্রাধিক গাছ কাটার উদ্যোগ ঘিরে উদ্বেগ

আলাবালি রাদোভান জার্মানির সামাজিক গণতন্ত্রী দলের সদস্য। চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটে তার দল ছোট অংশীদার। জোটের নেতৃত্বে রয়েছে মের্ৎসের রক্ষণশীল দল খ্রিষ্টীয় গণতান্ত্রিক ইউনিয়ন (সিডিইউ)।

উন্নয়নমন্ত্রীর প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল। তিনি সিডিইউর সদস্য। তবে ঋণ নেওয়ার নিয়মে আরো ছাড় দেওয়ার বিরোধিতা করছেন তার দলের কয়েকজন সদস্য। প্রতিরক্ষা খাতে ব্যয়ের মতো যেসব ক্ষেত্রে ইতিমধ্যে ছাড় দেওয়া হয়েছে, তার বাইরে নতুন করে ছাড় দিতে চান না তারা।

আলাবালি রাদোভান বলেন, ইউক্রেনকে সহায়তা দেওয়াকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। তবে বিশ্বের আরো অনেক দেশে সংকট ও সংঘাত চলছে। এসব পরিস্থিতি মোকাবিলায় তার মন্ত্রণালয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী কাজ করে। ফলে বাজেটের বড় অংশ আগেই বিভিন্ন খাতে বরাদ্দ করা থাকে।

তিনি বলেন, বাজেট কমানোর সবচেয়ে বড় চাপ পড়ছে সংকট মোকাবিলার কর্মসূচিগুলোর ওপর। কারণ, এসব কর্মসূচিতে সাধারণত এমন তহবিল ব্যবহার করা হয়, যার অর্থ এখনো নির্দিষ্ট কোনো কাজে বরাদ্দ করা হয়নি। অন্য দেশগুলোকে ইউক্রেনের জন্য আরো বেশি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন চ্যান্সেলর মের্ৎস।

তার এই আহ্বানকে সমর্থন করেন উন্নয়নমন্ত্রী। আলাবালি রাদোভান বলেন, জার্মানি ইউক্রেনকে সবচেয়ে বেশি সহায়তা দেওয়া দেশগুলোর একটি। তবে তার বিশ্বাস, অন্য দেশগুলো আরো বেশি সহায়তা দিতে পারে এবং তাদের তা দেওয়া উচিত।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত